কুমিল্লায় ইউপি চেয়ারম্যানসহ দুইজনকে হত্যার ঘটনায় মামলা

কুমিল্লা প্রতিনিধি
০৯ নভেম্বর ২০১৬, ১০:৩৬আপডেট : ০৯ নভেম্বর ২০১৬, ১১:১৩

কুমিল্লায় ইউপি চেয়ারম্যানসহ দুইজনকে হত্যার ঘটনায় মামলা দুর্বৃত্তদের গুলিতে কুমিল্লা তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনির হোসেন ও তার সহযোগী নিহতের ঘটনায় কুমিল্লার দাউদকান্দি থানায় ২০জনের নামে মামলা হয়েছে। মঙ্গলবার রাতে নিহত মনির হোসেনের স্ত্রী তাহমিনা আক্তার বাদী হয়ে মামলাটি করেন। এ মামলায় ১৩ জনের নাম উল্লেখ ও ৭ জনকে অজ্ঞাত দেখানো হয়েছে।
দাউদকান্দি থানার ওসি আবু ছালাম মিয়া বাংলা ট্রিবিউনকে জানান, ঘটনাস্থল দাউদকান্দি হওয়ায় এ থানায় ২০জনের নামে মামলা হয়েছে। বুধবার সকাল পর্যন্ত এ মামলায় কাউকে গ্রেফতার করা যায়নি। তবে গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে।
উল্লেখ্য, কুমিল্লায় একটি মামলা হাজিরা দিতে যাওয়ার পথে মঙ্গলবার সকালে তিতাসের পাশের কুমিল্লা দাউদকান্দি উপজেলার গৌরীপুর এলাকায় মনির হোসেন ও তার সহযোগীদের বহনকারী মাইক্রোবাসে গুলি চালিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। পরে আহতদেরকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর মনির হোসেন ও তার সহযোগী মহিউদ্দিন মারা যায়।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আইফোনের কিস্তি নিয়ে কলহ; পাহাড় থেকে পড়ে বাবা-ছেলের মৃত্যু, মায়েরও ঝাঁপ
আইফোনের কিস্তি নিয়ে কলহ; পাহাড় থেকে পড়ে বাবা-ছেলের মৃত্যু, মায়েরও ঝাঁপ
প্রচণ্ড গরমে বয়স্কদের জন্য বাড়তি সাবধানতা কেন জরুরি
প্রচণ্ড গরমে বয়স্কদের জন্য বাড়তি সাবধানতা কেন জরুরি
সরকারি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিতে একসঙ্গে কাজ করার আহ্বান নতুন তথ্যমন্ত্রীর
সরকারি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিতে একসঙ্গে কাজ করার আহ্বান নতুন তথ্যমন্ত্রীর
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর