মিষ্টি নিয়ে সাখাওয়াতের বাসায় আইভী, হাত মিলিয়ে কুশল বিনিময়

তানভীর হোসেন, নারায়ণগঞ্জ
২৩ ডিসেম্বর ২০১৬, ১১:৪০আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৬, ১২:০১

মিষ্টি নিয়ে সাখাওয়াতের বাসায় আইভী প্রতিশ্রুতিটা আগে থেকেই ছিল। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে জয়-পরাজয় যাই হউক একে অপরের বাসায় যাবেন দুই দলের দুই প্রার্থী সেলিনা হায়াৎ আইভী ও সাখাওয়াত হোসেন খান। বৃহস্পতিবারের ভোটে ৭৯ হাজার ৫৬৭ হাজার ভোট বেশি পেয়ে বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খানতে পরাজিত করে দ্বিতীয়বারের মতো মেয়র এবং তৃতীয়বারের মতো জনপ্রতিনিধি নির্বাচিত হন আওয়ামী লীগের সেলিনা হায়াৎ আইভী।

ভোটের পরদিন শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালেই সে প্রতিশ্রুতি রক্ষা করেন সেলিনা হায়াৎ আইভী। সকাল পৌনে ১১টায় শহরের দেওভোগের পৈতৃক বাসা থেকে গাড়িতে চড়ে শহরের খানপুর কাজীপাড়া এলাকায় সাখাওয়াত হোসেন খানের বাসায় যান আইভী। সঙ্গে নিয়ে যান মিষ্টির প্যাকেটও। যদিও আগে থেকেই সাখাওয়াতের বাসায় তৈরি করা ছিল নাস্তা ও ফলমূল। সকাল ১১টা ১০ মিনিটে আইভী সাখাওয়াতের বাসা থেকে বের হয়ে আসেন।

সাখাওয়াতের বাসায় গেলে তিনি নিজেই আইভীকে রিসিভ করেন। ড্রয়িং রুমে প্রথমে তারা করমর্দন করে একে অপরের কুশল বিনিময় করেন এবং বেশ কিছুক্ষণ কথা বলেন।

প্রসঙ্গত নির্বাচনের শুরু থেকেই সাখাওয়াত ও আইভীর বক্তব্যে পাল্টাপাল্টি কোনও অভিযোগ না থাকলেও ভোটের কয়েকদিন আগে থেকে তাদের মধ্যে বিষোদগার হয়। একে অপরের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ তোলায় জমে উঠে বাকযুদ্ধ। বৃহস্পতিবার ভোট শুরু থেকে শেষ পর্যন্ত এ দুই প্রার্থী বড় ধরনের কোনও অভিযোগ অবশ্য তোলার সুযোগ পাননি। যদিও ফলাফল শেষে সাখাওয়াত দাবি করেন সূক্ষ কারচুপি হয়েছে।

নির্বাচনে ৪ লাখ ৭৪ হাজার ৯৩১ ভোটারের মধ্যে ২ লাখ ৯৬ হাজার ৩৬ ভোট পড়ে। প্রদত্ত ভোটের হার ৬২ দশমিক ৩৩ ভাগ। নির্বাচনে ১৭৪টি কেন্দ্রে সেলিনা হায়াৎ আইভী (বাংলাদেশ আওয়ামী লীগ) নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৬১১ ভোট। সাখাওয়াত হোসেন খান (জাতীয়তবাদী দল বিএনপি) ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯৬ হাজার ০৪৪ ভোট।

উল্লেখ্য, ২০০৩ সালের ১৬ জানুয়ারি বিলুপ্ত পৌরসভা নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন আইভী। ওই নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী নুরুল ইসলাম সরদার পরাজিত হলে তার বাসায়ও মিষ্টি ও ফুল নিয়ে গিয়েছিলেন আইভী। তবে ২০১১ সালের ৩০ অক্টোবর সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত শামীম ওসমানকে হারালেও তার বাসায় যাননি আইভী।

আরও পড়ুন- 

কাউন্সিলর পদে আ. লীগ ১৫ বিএনপি ৯টিতে জয়ী

/এফএস/

সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে