‘ত্বকী হত্যায় শামীম ওসমান জড়িত’

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৫২আপডেট : ৩০ জুলাই ২০২২, ১৪:১০

 

‘ত্বকী হত্যায় শামীম ওসমান জড়িত’ নারায়ণগঞ্জের মেধাবী শিক্ষার্থী তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডের ঘটনায় শামীম ওসমান জড়িত বলে অভিযোগ করেছেন ত্বকীর বাবা রফিউর রাব্বি। তিনি বলেন, ‘ত্বকীকে হত্যা করেছে এমপি শামীম ওসমান, এতে কোনও সন্দেহ নাই। আর এ হত্যাকাণ্ডটি ঘটিয়েছে শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমান।’ বুধবার বিকেলে ত্বকী হত্যার ৪৭ মাস উপলক্ষে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে ‘সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ’ আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে তিনি এ অভিযোগ করেন।

রফিউর রাব্বি বলেন, ‘আমরা দেখেছি সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের জবানবন্দি ছাড়াই চার্জশিট দেওয়া হয়েছে। চার্জশিট দেওয়ার পর যেহেতু আর জবানবন্দি গ্রহণের সুযোগ থাকে না, সেহেতু আমরা চাই ত্বকী হত্যার নায়ক আজমেরী ওসমানকে আগে গ্রেফতার করা হোক।’

এ সময় ত্বকী মঞ্চের সদস্য সচিব হালিম আজাদ বলেন, ‘ওসমান পরিবারের বিভিন্ন দুর্নীতি ও লুটপাটের প্রতিবাদ করায় রফিউর রাব্বিকে দমাতেই তার ছেলে ত্বকীকে হত্যা করা হয়েছে।’

অবস্থান কর্মসূচিতে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন খেলাঘর আসর নারায়ণগঞ্জ জেলার সভাপতি রথিন চক্রবর্তী, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান মাসুম ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাফিজুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য,  ২০১৩ সালের ৬ মার্চ ত্বকীকে নারায়ণগঞ্জে নিজ বাসার কাছ থেকে অপহরণ করা হয়। এর দুইদিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর শাখা খালে তার মৃতদেহ পাওয়া যায়। ওই ঘটনায় নিহতের বাবা সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা দায়ের করেন। উচ্চ আদালতের নির্দেশে র‌্যাবকে এই মামলার তদন্তের দায়িত্ব হস্তান্তর করে পুলিশ। কিন্তু এ হত্যাকাণ্ডেরর ৪ বছর অতিবাহিত হলেও এখনও পর্যন্ত এ মামলার অভিযোগপত্র দেওয়া হয়নি।

/এমডিপি/

এমডিপি
সম্পর্কিত
নারায়ণগঞ্জে ১০ হত্যা: শামীম ওসমানসহ ১২ জনের বিচার শুরু
মানবতাবিরোধী অপরাধ শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ৫ মে
জুলাইয়ে অস্ত্র হাতে হত্যাযজ্ঞ চালিয়েছেন শামীম ওসমান, অভিযোগ প্রসিকিউশনের
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম