পিরোজপুর থেকে অপহৃত কিশোরী নড়াইল থেকে থেকে উদ্ধার: গ্রেফতার ১

পিরোজপুর প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০১৭, ০৪:১৯আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৭, ০৪:৪৬

পিরোজপুর পিরোজপুরের নাজিরপুর উপজেলার চিথলিয়া গ্রাম থেকে অপহৃত এক কিশোরীকে অপহরণের এক মাস পর নড়াইল জেলার কালিয়া উপজেলার রঘুনাথপুর গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাসুম শেখ নামে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, উপজেলার চিথলিয়া গ্রামের ওই কিশোরী চলতি ১৮ জানুয়ারি সকালে পার্শ্ববর্তী আমতলা গ্রামের একটি বাড়ির বাচ্চাদের কোরআন শরিফ পড়াতে যাচ্ছিল। পথিমধ্যে ওই গ্রামের রুপচান, নড়াইল জেলার কালিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের মমিন মোল্লার ছেলে শিমুল মোল্লা ও একই গ্রামের মাসুম শেখ ওই কিশোরীকে হত্যার হুমকি দিয়ে অপহরণ করে নড়াইল জেলার কালিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামে নিয়ে আটকে রাখে। এরপর মাসুম শেখ কিশোরীকে হত্যার হুমকি দিয়ে ২১ জানুয়ারি তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করে। রবিবার রাতে গোপনে কিশোরী তার বাবার কাছে মুঠোফোনে বিস্তারিত জানায়। এরপর তার বাবা পুলিশের সহায়তায় গত সোমবার তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করেন।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, ‘অপহৃত কিশোরীর বাবার অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার মূল হোতা মাসুম শেখকে গ্রেফতার করা হয়েছে।
/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে