সাতক্ষীরার রাজাকার আবদুল্লাহিল বাকি গ্রেফতার

সাতক্ষীরা প্রতিনিধি
১৯ মার্চ ২০১৭, ০৫:২০আপডেট : ১৯ মার্চ ২০১৭, ০৫:২৫

নিজ বাড়িতে  আবদুল্লাহিল বাকি অবশেষে মানবতাবিরোধী অপরাধ মামলার পলাতক আসামি সাতক্ষীরার  রাজাকার এম. আবদুল্লাহিল বাকিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে সদর উপজেলার আলীপুর ইউনিয়নের বুলারাটি গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন মোল্লা এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, আবদুল্লাহেল বাকিকে গ্রেফতার করতে শুক্রবার দুপুর ১২টা মিনিট থেকে তার বাড়ি ঘেরাও করে রাখে পুলিশ।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, শনিবার রাতেই  বাকিকে সাতক্ষীরা সদর থানা থেকে ঢাকায় নিয়ে যাওয়া হবে। রবিবার সকালে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে।  

এদিকে, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার কে এম আরিফুল হক শুক্রবার জানিয়েছিলেন, ‘আবদুল্লাহিল বাকি আন্তর্জাতিক অপরাধ ট্রাইবনালের গ্রেফতারি পরোয়ানার পলাতক আসামি। তাকে তার বাড়িতে পুলিশ ঘেরাও করে রেখেছে। শারীরিকভাবে অসুস্থ থাকায় তাকে গ্রেফতারের পর সতর্কতার সঙ্গে রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলা হবে।’  

উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-০১ গত ৮ মার্চ আবদুল্লাহিল বাকিসহ সাতক্ষীরার তিন রাজাকারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। বাকির বিরুদ্ধে একাত্তরে একাধিক হত্যাসহ মানবতাবিরোধী অপরাধে নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে। বাকি তৎকালীন সাতক্ষীরা মহকুমার রাজাকার বাহিনীর প্রধান ছিলেন।

/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম