বিএসএফের ছোড়া পাথরে নিহত বাংলাদেশির লাশ উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি
১৪ জুন ২০১৭, ১৮:৪৭আপডেট : ১৪ জুন ২০১৭, ১৮:৪৭

কুড়িগ্রাম কুড়িগ্রামের রৌমারী উপজেলার ইজলামারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ছোড়া পাথরের আঘাতে নদীতে নিখোঁজ গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের একদিন পর জিঞ্জিরাম নদী থেকে তার লাশ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ।

বুধবার (১৪ জুন) সকালে জিঞ্জিরাম নদীর বারবান্দা এলাকায় নদীতে লাশ ভাসতে দেখে বিজিবি ও পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে বিজিবি ও পুলিশ যৌথভাবে লাশ উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠায়।  

বিজিবি জানায়, মঙ্গলবার ভোররাতে বাংলাদেশি কয়েকজন গরু ব্যবসায়ী আর্ন্তজাতিক সীমানা পিলার ১০৬৬ এর কাছে কালাই নদীতে একটি ব্রিজের নিচ দিয়ে গরু আনতে যান। এসময় ভারতের মাইনকারচর ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে কালাইয়ের চর ব্রিজের ওপর থেকে পাথর ছুড়ে মারে। এতে বাংলাদেশি গরু ব্যবসায়ী নুর হোসেন (২৫) আঘাত পেয়ে নদীর পানিতে নিখোঁজ হয়। নিখোঁজের একদিন পর বুধবার তার লাশ বাংলাদেশের ভেতরে জিঞ্জিরাম নদীতে ভেসে ওঠে।

নিহত গরু ব্যবসায়ী রৌমারী উপজেলার বারবান্দা গ্রামের মৃত মুন্ন মিয়ার ছেলে।

৩৫ বর্ডারগার্ড ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল আতিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পতাকা বৈঠকে বিএসএফের কাছে এ ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে।

/এফএস/ 

আরও পড়ুন- 

পাহাড় ধসে চার জেলায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৯

পরিবারের সঙ্গে ঈদ করা হলো না করপোরাল আজিজুলের

‘জীবনে এত বড় দুর্যোগ আর দেখিনি’

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের