গাজীপুরে বিস্ফোরিত বয়লারের মেয়াদ ছিল না

গাজীপুর প্রতিনিধি
০৪ জুলাই ২০১৭, ১৯:০০আপডেট : ০৪ জুলাই ২০১৭, ২০:৫৩

বয়লার বিস্ফোরণের পরে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী নয়াপাড়া এলাকায় মাল্টিফ্যাবস পোশাক কারখানায় বিস্ফোরিত বয়লারের মেয়াদ ছিল না বলে প্রাথমিকভাবে প্রমাণ পেয়েছে পরিদর্শক দল। আনুষ্ঠানিকভাবে তথ্যটি না জানালেও জেলা প্রশাসনের গঠন করা তদন্ত কমিটির প্রধানের কাছে এ তথ্য জানিয়েছেন পরিদর্শনকারীরা। বয়লার বিস্ফোরণের ঘটনায় জেলা প্রশাসনের গঠন করা তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাহেনুল ইসলাম মঙ্গলবার (৪ জুলাই) এ তথ্য জানান।
সোমবার (৩ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর নয়াপাড়ার ওই পোশাক কারখানার বয়লার বিস্ফোরণে ১১ জন নিহত হন। আহত হয়েছেন অর্ধ-শতাধিক শ্রমিক।

তদন্ত কমিটির প্রধান বলেন, ‘মঙ্গলবার দুপুরে পরিদর্শক দল কারখানাটির বয়লার পরিদর্শন করেন। তারা জানিয়েছেন, চলতি বছরের ২৪ জুন বয়লারটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে। এরপরও আর নবায়ন করা হয়নি।’

ম্যাজিস্ট্রেট রাহেনুল ইসলাম আরও বলেন, ‘গঠিত কমিটি তদন্ত কাজ শুরু করেছে। ঘটনাস্থলে গিয়ে খুঁটিনাটি বিষয়গুলো পর্যবেক্ষণ করা হচ্ছে। দুর্ঘটনার কারণ নির্ণয়ে সম্ভাব্য সব বিষয় পর্যালোচনা চলছে। নির্ধারিত সময় আগামী সাত কার্যদিবসের মধ্যেই প্রকৃত ঘটনা উদঘাটন করে প্রতিবেদন জমা দেওয়া সম্ভব হবে।’

প্রসঙ্গত, সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর নয়াপাড়া মাল্টিফ্যাবস লিমিটেডের পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে।

/এসএমএ/এমএ/

আরও পড়ুন
‘বেড়াতে এসেছিলাম, ভাইয়ের লাশ নিয়ে ফিরছি’

‘কেউ আর আমার খোঁজ নেবে না’

কারখানার ধসে পড়া দেয়ালে স্বপ্ন ভেঙে গেল শিমুলির

সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম