দুর্ঘটনায় আহত এতিম শিশুর দিকে সাহায্যের হাত বাড়ালেন ওসি

কুষ্টিয়া প্রতিনিধি
১৯ জুলাই ২০১৭, ১৬:৫১আপডেট : ১৯ জুলাই ২০১৭, ১৬:৫১

এতিম শিশুর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ওসি রতন শেখ কাভার্ড ভ্যানের ধাক্কায় মারাত্মক আহত এতিম শিশু ফয়সাল হোসেনের (১২) দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ।

বুধবার (১৯ জুলাই) দুপুরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে এসে তিনি ওই শিশুর খোঁজ-খবর নেন। এ সময় তিনি ফয়সাল হোসেনের খালার হাতে ৬০ হাজার টাকা তুলে দেন।

এর আগে মঙ্গলবার বেলা আড়াইটার দিকে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যায় থানার লক্ষীপুর এলাকায় গ্লোব বিস্কুট অ্যান্ড ডেইরি মিল্ক কোম্পানি লিমিটেডের পণ্য বোঝাই একটি কাভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে মারাত্মক আহত হয়। খবর পেয়ে ইবি থানার ওসি রতন শেখ ঘটনাস্থল থেকে আহত শিশুটিকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এতিম শিশুটির চিকিৎসা খরচ বহন করার মতো কেউ না থাকায় ওসি রতন শেখ নিজ উদ্যোগে গ্লোব বিস্কুট অ্যান্ড ডেইরি মিল্ক কোম্পানির সঙ্গে যোগাযোগ করে ৬০ হাজার টাকা ওই শিশুর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা করেন।

এ বিষয়ে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, এতিম শিশুটির চিকিৎসার ব্যায়ভার বহন করার মতো কেউ না থাকায় তার খালার কাছে ৬০ হাজার টাকা দেওয়া হয়েছে।

/বিএল/  

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি