মাদক উদ্ধার অভিযানে পুলিশ কর্মকর্তাই অবরুদ্ধ!

কুড়িগ্রাম প্রতিনিধি
৩০ জুলাই ২০১৭, ২২:০৯আপডেট : ৩০ জুলাই ২০১৭, ২২:২৩

কুড়িগ্রাম কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদক উদ্ধারের অভিযানে গিয়ে উল্টো স্থানীয়দের হাতে অবরুদ্ধ হয়েছেন এক পুলিশ কর্মকর্তা ও তার এক সোর্স। পরে ফুলবাড়ী ও নাগেশ্বরী থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে তিন ঘণ্টা ধরে বৈঠক করে ওই পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করেন। নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজালুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
শনিবার (২৯ জুলাই) রাত ৯টার দিকে ফুলবাড়ী উপজেলার অনন্তপুরের বেড়াকুটি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
মাদক উদ্ধার অভিযানে যাওয়া ওই পুলিশ কর্মকর্তা হলেন নাগেশ্বরী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মুনির হোসেন। তার সঙ্গে আরও অবরুদ্ধ হয়েছিলেন পুলিশের সোর্স কুড়িগ্রাম সদরের রঞ্জু। ওই অভিযানে দুই পুলিশ সদস্য মোস্তাফিজুর রহমান ও উদয় চন্দ্রও তাদের সঙ্গে ছিলেন।
স্থানীয়রা জানান, পুলিশ কর্মকর্তা ও সদস্যরা ফুলবাড়ী উপজেলার অনন্তপুরের বেড়াকুটি বাজার এলাকায় মাদক উদ্ধার করতে যায়। সাদা পোশাকে থাকা এএসআই মনির তার সোর্স রঞ্জুকে দিয়ে ওই এলাকার মৃত মনছুর আলীর ছেলে মাদক ব্যবসায়ী মতিনকে কৌশলে ডেকে নিয়ে তাকে হাতকড়া পড়ান। এসময় মতিনের চিৎকারে স্থানীয়রা এসে সাদা পোশাকে থাকা পুলিশ কর্মকর্তা ও তার সোর্সকে ঘিরে ফেলে এবং মারধর করতে থাকে। এসময় দুই পুলিশ সদস্য পালিয়ে যান। তবে এএসআই মনির ও রঞ্জুকে অবরুদ্ধ করে রাখেন স্থানীয়রা।
খবর পেয়ে কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মন্ডল তাদেরকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান। পরে ফুলবাড়ী ও নাগেশ্বরী থানা থেকে অতিরিক্ত পুলিশ এসে প্রায় তিন ঘণ্টা ধরে বৈঠক করে তাদের উদ্ধার করে।
চেয়ারম্যান গোলজার হোসেন মন্ডল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পুলিশ ও স্থানীয় অধিবাসীদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। তবে বিষয়টি মীমাংসা করে দেওয়া হয়েছে।’
এ বিষয়ে জানতে এএসআই মুনির হোসেন ও নাগেশ্বরী বি সার্কেলের এএসপি আসাদুজ্জামানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
ঘটনা প্রসঙ্গে নাগেশ্বরী থানার ওসি আফজালুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী মতিনকে ধরতে গেলে তার চিৎকারে স্থানীয়রা এএসআই মুনির হোসেন ও পুলিশের সোর্স রঞ্জুকে অবরুদ্ধ করে রাখে। এসময় কয়েকজন পুলিশের সোর্সকে ধাক্কাধাক্কিও করে। তবে এএসআই মুনির হোসেনের ওপর হামলার কোনও ঘটনা ঘটেনি।’ পরে নাগেশ্বরী ও ফুলবাড়ী থানা থেকে বাড়তি পুলিশ সদস্যরা গিয়ে স্থানীয়দের সঙ্গে বৈঠক করে মুনির হোসেন ও রঞ্জুকে উদ্ধার করেন বলে জানান তিনি।

আরও পড়ুন-

চাঁদাবাজির অভিযোগে জাবির ছাত্রলীগ নেতাকে শোকজ

জঙ্গিবাদ রোধে শিক্ষকদের দায়িত্বশীল হতে শিক্ষামন্ত্রীর আহ্বান

শ্রমিক লীগে যোগ দিয়ে দুই বছরেই কোটিপতি ‘ধর্ষক’ তুফান সরকার

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে