রাবির নতুন প্রক্টর লুৎফর রহমান

রাবি প্রতিনিধি
০৬ আগস্ট ২০১৭, ১৭:০৬আপডেট : ০৬ আগস্ট ২০১৭, ১৭:১৯

নতুন প্রক্টর লুৎফর রহমান (ছবি-প্রতিনিধি)

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন গণিত বিভাগের অধ্যাপক লুৎফর রহমান। রবিবার (৬ আগস্ট) বিকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এমএ বারী বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক এমএ বারী বলেন, ‘উপাচার্য নিজ ক্ষমতাবলে লুৎফর রহমানকে প্রক্টর হিসেবে নিয়োগ দিয়েছেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।’

নিয়োগ পাওয়ার পর লুৎফর রহমান রবিবার বিকালেই দায়িত্ব গ্রহণ করেন। তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় তিনি নতুন দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন।

এর আগে রবিবার সকালে প্রক্টরের পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক মজিবুল হক আজাদ খান। ২০১৬ সালের ২৯ মার্চ প্রক্টর হিসেবে মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক মজিবুল হক আজাদ খানকে নিয়োগ দিয়েছিলেন তৎকালীন উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন। চলতি বছরের ১৯ মার্চ উপাচার্য অধ্যাপক মিজানউদ্দিনের মেয়াদ শেষ হয়।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি