শিক্ষকের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ

বরিশাল প্রতিনিধি
০৯ আগস্ট ২০১৭, ২১:৩১আপডেট : ০৯ আগস্ট ২০১৭, ২১:৩১

বরিশালে সড়ক অবরোধ এক শিক্ষকের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বরিশালের সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজের দুই শতাধিক শিক্ষার্থী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। বুধবার (০৯ আগস্ট) গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের ওপর গাড়ির টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।এসময় অবরোধস্থলের উভয়দিকে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্সসহ যানবাহন আটকা পরে তীব্র যানজটের সৃষ্টি হয়।

গৌরনদী থানার ওসি মো. মনিরুল ইসলাম, পরিদর্শক (তদন্ত) মো. আফজাল হোসেনসহ একদল পুলিশ ও কলেজ কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে আধাঘণ্টা পর বেলা ১২টার দিকে অবরোধ প্রত্যাহার করান।

এ বিষয়ে সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রাজ্জাক বলেন, ‘কলেজ শিক্ষার্থীদের কাছে প্রভাষক হীরাজ গাজী ভালো ও খুব প্রিয় শিক্ষক। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর গত ২৭ জুলাই হীরাজ গাজীকে বদলির আদেশ দেয়। তিনি ৩১ জুলাই রিলিজ নিয়ে কলেজ থেকে বদলি হয়ে গেছেন। তার পরিবর্তে মমতাজ আক্তার নামের এক শিক্ষিকা যোগ দিয়েছেন।’

কলেজের অর্থনীতি বিভাগের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, হীরাজ গাজীকে পিরোজপুর সরকারি মহিলা ডিগ্রি কলেজে বদলি করা হয়েছে। তার জায়গায় পিরোজপুর সরকারি মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মমতাজ আক্তার মঙ্গলবার যোগদান করেন।

এ খবর বুধবার সকালে জানাজানি হলে কলেজের অর্থনীতি বিভাগের দুই শতাধিক শিক্ষার্থী ক্যাম্পাসে বিক্ষোভ প্রদর্শন করে। তারা প্রভাষক হীরাজ গাজীর বদলির আদেশ প্রত্যাহার ও মমতাজ আক্তারের অপসারণের দাবিতে কলেজ গেটের সামনে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের ওপর গাড়ির টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে।

/এএম

সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের