ফরিদপুরে অপহরণের আড়াই ঘণ্টা পর স্কুলছাত্রী উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি
১২ আগস্ট ২০১৭, ২০:১৮আপডেট : ১২ আগস্ট ২০১৭, ২০:১৮

ফরিদপুরে অপহরণের আড়াই ঘণ্টা পর স্কুলছাত্রী উদ্ধার

ফরিদপুরে শনিবার সকাল ৯টার দিকে কোচিং শেষে বাড়ি ফেরার পথে অপহরণে শিকার সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে আড়াই ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে র‌্যাব-৮। ওই ছাত্রীকে শহর তলীর রঘুনন্দনপুর থেকে উদ্ধার করা হয়। র‌্যাব- ৮ ফরিদপুর কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

কোতোয়ালী থানার বাহিরদিয়া এলাকার মো. বাবলু শেখের ছেলে আলামিন ও তার সহযোগীরা ওই ছাত্রীকে অপহরণ করে বলে জানা গেছে।

ফরিদপুর কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন জানান, শহরে একটি স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী সকাল ৯টার দিকে কোচিং শেষ করে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। এ সময় গোয়ালচামট আঙিনা ব্রিজ এর ওপর পৌঁছালে আলামিন ও তার পাঁচ-ছয় জন সঙ্গী মোটরসাইকেলে করে এসে অটোরিকশার গতিরোধ করে। পরে বখাটেরা জোর করে অটোরিকশায় উঠে ওই ছাত্রীর হাত পা ও চোখ বেধে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

অভিযোগ পেয়ে র‌্যাবের একাধিক টিম প্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে অপহরণের আড়াই ঘণ্টা পর বেলা ১১টা ৩০ মিনিটে সদর উপজেলার রঘুনন্দনপুর মধ্যপাড়া এলাকা থেকে তাকে উদ্ধার করে। এ সময় অপহরণকারী আলামিনসহ অন্যরা কৌশলে পালিয়ে যায়।

এই ঘটনায় ছাত্রীর মামা মো. খোকন মিয়া ফরিদপুর কোতোয়ারি থানায় একটি মামলা করেছেন।

/জেবি/

আরও পড়তে পারেন: পার্লামেন্ট অবৈধ হলে প্রধান বিচারপতির নিয়োগও অবৈধ: শিল্পমন্ত্রী

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে