ইলিশ ধরায় রামগতিতে ৯ জেলের কারাদণ্ড

লক্ষ্মীপুর প্রতিনিধি
০১ অক্টোবর ২০১৭, ১৮:৫০আপডেট : ০১ অক্টোবর ২০১৭, ১৯:৪৬

ইলিশ ধরায় রামগতিতে নয় জেলের কারাদণ্ড নিষেধাজ্ঞা অমান্য করে লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীতে মা ইলিশ ধরার দায়ে ৯ জেলেকে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১ অক্টোবর) দুপুরে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজগর আলী কারাদণ্ড দেন। এ সময় জেলেদের কাছে পাওয়া ২০ হাজার মিটার কারেন্টজালে অগ্নিসংযোগ করা হয়।

রামগতি উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন বলেন, ‘সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলীর নেতৃত্বে পুলিশ, কোস্টগার্ড ও মৎস্য বিভাগ মেঘনা নদীর চরগজারিয়া এলাকায় অভিযান চালায়। এ সময় আইন অমান্য করে মাছ ধরার দায়ে নয় জেলেকে আটক করা হয়। জব্দ করা হয় একটি নৌকা ও ২০ হাজার মিটার কারেন্ট জাল। জব্দকৃত জালে অগ্নিসংযোগ করে ধ্বংস করা হয়। পরে আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে তাদের প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়।’ 

১ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রজনন মৌসুম। এই ২২ দিন ইলিশসহ সব প্রজাতির মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। লক্ষ্মীপুরের রামগতি থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত ১০০ কিলোমিটার মেঘনা নদী এলাকায় মাছ ধরা যাবে না। এ সময় মাছ শিকার, পরিবহন, মজুত, বাজারজাতকরণ ও বিক্রি নিষিদ্ধ। এ আইন আমান্য করলে জেল অথবা জরিমানা এবং উভয় দণ্ডের বিধান রয়েছে।
আরও পড়তে পারেন:

ইলিশ ধরায় বরগুনায় ছয় জেলের জেল-জরিমানা

ভোলায় সাত জেলের জেল-জরিমানা

পশুর নদী থেকে ৫০ লাখ টাকার ইলিশ ও কারেন্ট জাল জব্দ

আজ থেকে ইলিশ ধরা বন্ধ, ২২ দিনে যা করণীয়

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি