আঠারটি স্বর্ণের বারসহ ভারতীয় নাগরিক আটক

বেনাপোল প্রতিনিধি
১৭ অক্টোবর ২০১৭, ১১:৫৫আপডেট : ১৭ অক্টোবর ২০১৭, ১৩:১২

স্বর্ণের বারসহ ভারতীয় নাগরিক আটক

আঠারটি স্বর্ণের বারসহ শ্রবণ বিশ্বাস (৩৫) নামে এক ভারতীয় নাগরিককে আটক  করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল ৮টার দিকে বেনাপোল পোর্ট থানার ৪ নম্বর ঘিবা এলাকায় থেকে তাকে আটক করা হয়। ৪৯ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির অধিনায়ক লে কর্নেল আরিফুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান,গ্রেফতার শ্রবণ উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ মহকুমার চড়ূইগাছি গ্রামের বিরেন্দ্র নাথ বিশ্বাসের ছেলে। উদ্ধার করা প্রতিটি স্বর্ণের বারের ওজন ১১৬ গ্রাম।

উদ্ধারকৃত ১৮টি স্বর্ণের বার

বেনাপোল আইসিপি ক্যাম্পের টহল দলের সদস্য ও বিজিবি’র ল্যান্স নায়েক আব্দুর রহমান বলেন,‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সীমান্তের ঘিবা এলাকা দিয়ে একটি স্বর্ণের চালান নিয়ে এক ব্যক্তি ভারতে যাবে। এই সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ১৮ টি স্বর্ণের বারসহ ভারতীয় নাগরিক শ্রাবণকে গ্রেফতার করা হয়।  উদ্ধারকৃত স্বর্ণের ওজন ২ কেজি ১০ গ্রাম । যার সিজার মূল্য ৮৫ লাখ টাকা। 

বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব জানান, স্বর্ণের বারসহ আটক ভারতীয় নাগরিক শ্রাবণকে থানায় সোপর্দ করা হবে।

 আরও পড়ুন: শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভাঙচুর

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম