বরিশালে যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল, আটক ৬

বরিশাল প্রতিনিধি
২৯ অক্টোবর ২০১৭, ২১:২১আপডেট : ২৯ অক্টোবর ২০১৭, ২১:৪৪

মিছিল থেকে ছাত্রদলের ছয় জনকে আটক করে পুলিশ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা-ভাঙচুরের ঘটনার প্রতিবাদে বরিশালে আলাদাভাবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মহানগর যুবদল ও জেলা ছাত্রদল। এর মধ্যে ছাত্রদলের মিছিল থেকে ছয় জনকে আটক করেছে পুলিশ। বরিশাল কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) সত্যরঞ্জন খাসকেল এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, বিএনপি চেয়ারপারসনের গাড়িবহনে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে রবিবার (২৯ অক্টোবর) দুপুরে নগরীর সদর রোডে দলীয় কার্যালয়ের প্রতিবোদ সমাবেশ করে মহানগর যুবদল। সংগঠনের সহ-সভাপতি কামরুল হাসান রতনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাজ্জাদ হোসেন, মাসুদুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন, সহ-সভাপতি মনিরুল আহসান মনির প্রমুখ।
খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে সমাবেশ করে মহানগর যুবদল প্রতিবাদ সমাবেশ শেষে মিছিল বের করলে তাতে বাধা দেয় পুলিশ। পরে দরের নেতাকর্মীরা মিছিল ঘুরিয়ে দলীয় কার্যলয়ের সামনে ফিরে গিয়ে তা শেষ করেন।
এদিকে, একই ঘটনার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার বিকালে বরিশাল নগরীর সদর রোডে বিএনপি দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে জেলা ছাত্রদল। এসময় মিছিল নিয়ে বগুড়া রোড থেকে সদর রোড হয়ে দলীয় কার্যালয়ের দিকে আসছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম সুজন। মিছিলটি সদর রোড পার হওয়ার সময় পুলিশ মিছিলটিকে ছত্রভঙ্গ করে দিয়ে ছাত্রদল নেতা তারিক আল ইমরান, রমজান আলী রাজিব ও আল আমিন মৃধাসহ ছয় জনকে আটক করে।
খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল বরিশাল জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম সুজন অভিযোগ করে বলেন, এসময় পুলিশ লাঠিচার্জ করলে কয়েকজন ছাত্রদলকর্মী আহত হয়েছেন।
বরিশাল কোতোয়ালি থানার এসআই সত্যরঞ্জন খাসকেল বলেন, ‘মিছিলের নামে মূল সড়কে উঠে ছাত্রদলের নেতাকর্মীরা জননিরাপত্তায় বিঘ্ন ঘটায়। ওই সময় ঘটনাস্থল থেকে তাদের সরিয়ে হয় এবং ছয় জনকে আটক করা হয়।’ তবে লাঠিচার্জের ঘটনা ঘটেনি বলে দাবি করেন তিনি।
আরও পড়ুন-
সুনামগঞ্জে ট্রলারডুবিতে নিহত ১ নিখোঁজ ৩
অভিনব কায়দায় ব্যাংক থেকে ব্যবসায়ীর টাকা লোপাট

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ