ট্রাক চাপায় একজন নিহত

চট্টগ্রাম ব্যুরো
০৭ নভেম্বর ২০১৭, ১৫:০৭আপডেট : ০৭ নভেম্বর ২০১৭, ১৫:৩১

চট্টগ্রাম  

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন অক্সিজেন মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় মাহমুদ হোসেন (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (০৭ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মাহমুদ বায়েজিদ এলাকার বনানী ১৯ নম্বর প্লটের রফিকুল ইসলামের ছেলে। তিনি বায়েজিদ বাজারে মাছ কাটার কাজ করতেন।

এএসআই আলাউদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গুরুতর আহতাবস্থায় দুপুর সোয়া ১২টার দিকে মাহমুদকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, ‘মাহমুদ অক্সিজেন মোড় এলাকায় ট্রাক চাপায় গুরুতর আহত হন।’

এ সর্ম্পকে জানতে চাইলে বায়েজিদ থানার এসআই হাতেম আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ ঘটনায় ট্রাক চালক মো. মামুনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় দুই রোহিঙ্গা নারী আটক

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের