সাভারে পথে পথে বাধা, আটক বিএনপির ১৮ নেতাকর্মী

সাভার প্রতিনিধি
১২ নভেম্বর ২০১৭, ১১:৫৮আপডেট : ১২ নভেম্বর ২০১৭, ১১:৫৮

সাভার বিএনপির সমাবেশকে ঘিরে রাজধানীর প্রবেশ পথসহ সাভারের বিভিন্ন মহাসড়কে বাড়তি নিরাপত্তা ও তল্লাশির নামে বিএনপি নেতাকর্মীদের গাড়িবহর আটকে দিচ্ছে পুলিশ। এছাড়া বিএনপি নেতাকর্মীদের কাছে যানবাহন ভাড়া না দিতে বিভিন্ন পরিবহন মালিককে চাপ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন একাধিক নেতাকর্মী। এদিকে, সমাবেশে আসার পথে বিএনপির ১৮ নেতাকর্মীকে আটক  করেছে পুলিশ। তবে আটকদের মধ্যে অধিকাংশই নাশকতা মামলার আসামি। এছাড়াও তারা নাশকতা করতে পারে এমন আশঙ্কায় গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আলমগীর নামে এক ছাত্রদল নেতা বলেন, ‘বিএনপির সমাবেশে যাওয়ার জন্য দুটি বাস ভাড়া করেছিলাম। রবিবার সকালে নেতাকর্মীদের নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দিতে গেলে মালিকপক্ষ জানায়- তাদেরকে বাস ভাড়া না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’

এদিকে, আশুলিয়া থানা বিএনপির উপ-প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম জানান, বিএনপির বেশকিছু নেতাকর্মীদের নিয়ে রবিবার সকালে তারা সমাবেশের উদ্দেশে সাভার থেকে রওনা দেন। এ সময় নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। পরে তারা কৌশলে গাড়ি থেকে নেমে কিছু দূর হেঁটে চেকপোস্ট অতিক্রম করার পর আবারও গাড়িতে উঠে সমাবেশের উদ্দেশে রওনা দেন।

ঢাকা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি অভিযোগ করেন, সমাবেশে যাওয়ার জন্য তিনি নেতাকর্মীদের নিয়ে সকাল ১০টার দিকে সাভার থেকে রওনা দেন। পরে সাড়ে ১০টার দিকে আমিনবাজার এলাকায় পৌঁছালে সেখানে থাকা পুলিশের একটি চেকপোস্টে তাদের ১৩টি গাড়ি বহর আটকে দেওয়া হয়।

পৌর বিএনপির সহ-সভাপতি নাজিম উদ্দিন, যুবদল নেতা রকিব দেওয়ান ও আলমগীরসহ বিএনপির একাধিক নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, বিএনপির সমাবেশে নেতাকর্মীরা যেন উপিস্থত হতে না পারে সেজন্য সকাল থেকে রাজধানীর প্রবেশপথ ও সাভারের বিভিন্ন মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশির নামে বিএনপির গাড়িবহর আটকে দিচ্ছে পুলিশ। সমাবেশে লোক সমাগম বাধাগ্রস্ত করতে তাদের নেতাকর্মীদের আটক করছে পুলিশ। এ কারণে বাধ্য হয়ে সাধারণ বাসে যাত্রীবেশেই তাদের ঢাকার উদ্দেশে রওনা দিতে হয়েছে।

এদিকে নাশকতার আশঙ্কায় ধামরাই থেকে দুই জন, আশুলিয়া থেকে সাত জন ও সাভার থেকে ৯ বিএনপি নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বিএনপির এসব অভিযোগ অস্বীকার করে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান বলেন, ‘মহাসড়কে নিরাপত্তার জন্য পুলিশ চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে।’ এছাড়া বিএনপির গাড়িবহর আটকে দেওয়ার কথাও তিনি অস্বীকার করেন।

আরও পড়ুন:


গাজীপুরে ঢাকামুখী গণপরিবহন বন্ধ, বিএনপির ২৯ নেতা-কর্মী আটক

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ