আজ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন ইইউসহ তিন দেশের পররাষ্ট্রমন্ত্রী

কক্সবাজার প্রতিনিধি
১৯ নভেম্বর ২০১৭, ০৯:১২আপডেট : ১৯ নভেম্বর ২০১৭, ০৯:১৮

রোহিঙ্গা ক্যাম্প কক্সবাজারের উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসছেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও তিন দেশের প্রতিনিধিরা। আজ রবিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উখিয়ার ইনানী হয়ে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছানোর কথা রয়েছে তাদের।  ক্যাম্প পরিদর্শনের সময় নির্যাতনের শিকার কিছু রোহিঙ্গার সঙ্গে তারা কথা বলবেন। উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আন্তর্জাতিক অভিবাসন কেন্দ্র আইওএম এর প্রাথমিক চিকিৎসাসেবা কেন্দ্র, জরুরি ত্রাণ বিতরণ কেন্দ্রসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করার কথা রয়েছে তাদের।

ইউরোপীয় ইউনিয়নের নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয় উচ্চ পর্যায়ের প্রতিনিধি ও ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট ফেদেরিকো মোঘেরিনি, জার্মানির পররাষ্ট্রমন্ত্রী সিগমার গ্যাব্রিয়েল, সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারগট ওয়ালস্টার ও জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কানো রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। এসময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিবসহ বিভিন্ন আন্তর্জাতিক দাতা সংস্থার কর্মকর্তাদেরও তাদের সঙ্গে উপস্থিত থাকার কথা রয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীসহ সফরকারী পাঁচ পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা থেকে আসেম সম্মেলনে যোগ দিতে মিয়ানমার যাওয়ার কথা রয়েছে। এ কারণে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো আসেম সম্মেলনকে মাথায় রেখে রোহিঙ্গা ইস্যুতে কোনও অবস্থান নেওয়া যায় কিনা সেটি বিবেচনা করছে। রোহিঙ্গা ইস্যুতে ইউরোপের দেশগুলো শুরু থেকেই সোচ্চার রয়েছে। বাংলাদেশকে রাজনৈতিক সমর্থন দেওয়ার পাশাপাশি তারা সমস্যার সমাধানে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ করছে।

আরও পড়ুন- 'রোহিঙ্গাদের কাছ থেকে পাওয়া সব তথ্য মার্কিন কংগ্রেসে উপস্থাপন করা হবে'

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বৃষ্টি হচ্ছে, তবু কমছে না কেন ভ্যাপসা গরম
বৃষ্টি হচ্ছে, তবু কমছে না কেন ভ্যাপসা গরম
বার্সেলোনার উড়ন্ত শুরু, অভিষেকেই জাত চেনালেন দুই নতুন তারকা
বার্সেলোনার উড়ন্ত শুরু, অভিষেকেই জাত চেনালেন দুই নতুন তারকা
নিজ দলের ভক্তরাই দুয়ো দিলেন আলভারেজকে, মাঠ ছাড়লেন একা
নিজ দলের ভক্তরাই দুয়ো দিলেন আলভারেজকে, মাঠ ছাড়লেন একা
টিভিতে আজকের খেলা (২৪ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৪ আগস্ট, ২০২৬)
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি