খালাস পেলেন সেই দণ্ডপ্রাপ্ত সাবেক সিভিল সার্জন

লক্ষ্মীপুর প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০১৭, ১৬:২২আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৭, ১৬:৪৩

আদালত থেকে বেরিয়ে আসছেন ডা. সালাহ উদ্দিন শরীফ (বাঁ থেকে দ্বিতীয়) লক্ষ্মীপুরে আপিলে খালাস পেলেন ভ্রাম্যমাণ আদালতে তিন মাসের দণ্ডপ্রাপ্ত সাবেক ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোহাম্মদ সালাহ উদ্দিন শরীফ।

বুধবার (৬ ডিসেম্বর) বিকাল তিনটার দিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে আপিলের পর বিচারক ইকবাল হোসেন তা মঞ্জুর করে ডা. সালাহ উদ্দিনকে খালাসের রায় দেন।

সালাহ উদ্দিনের আইনজীবী অ্যাডভোকেট রাসেল মাহমুদ মান্না এ তথ্য নিশ্চিত করেছেন।

খালাস পাওয়ার পর  ডা. সালাহ উদ্দিন শরীফ তাৎক্ষণিক  প্রতিক্রিয়ায় বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে। আদালতের রায়ে আমি সন্তুষ্ট।’ তাকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছিল জানিয়ে মানসিক ও সামাজিকভাবে তিনি ও তার পরিবার বিপর্যস্ত হয়েছেন বলে জানান তিনি।

প্রসঙ্গত, সোমবার (৪ ডিসেম্বর) জেলা প্রশাসন পরিচালিত শহরের কাকলি স্কুলের প্রবেশ পথে আগে- পরে যাওয়াকে কেন্দ্র করে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মুর্শিদুল ইসলাম ও সাবেক ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. সালাহ উদ্দিন শরীফের মধ্যে সংঘটিত হাতাহাতির জেরে ভ্রাম্যমাণ আদালতে সালাহ উদ্দিনকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।

এ ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে মঙ্গলবার বেলা ১১টায়  অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে আপিলের পর বিচারক মীর শওকত হোসেন পাঁচ হাজার টাকা মুচলেকায় ওই চিকিৎসকের জামিন আবেদন মঞ্জুর করেন।

এদিকে, ভ্রাম্যমাণ আদালতে সাজার বিষয়টি নিয়ে একটি রিট আবেদনের পর এডিসি শেখ মুর্শিদুল ইসলাম ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরজ্জামানকে তলব করেছেন হাইকোর্ট।

এছাড়া, মঙ্গলবার এডিসি শেখ মুর্শিদুল ইসলামকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) হিসেবে পদায়ন করা হয়।

 আরও পড়ুন: 

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের