মুন্নী হত্যা মামলার অভিযোগপত্র ১৫ দিনের মধ্যে: অতিরিক্ত পুলিশ সুপার

সুনামগঞ্জ প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০১৭, ২০:৫৮আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৭, ২১:৩৩

মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ সুনামগঞ্জের দিরাইয়ে হুমায়রা আাক্তার মুন্নী হত্যা মামলার অভিযোগপত্র ১৫ কার্যদিবসের মধ্যে দেওয়া হবে বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ। তিনি বলেন, ‘মুন্নী হত্যা মামলার জেন দ্রুত বিচার আইনে হয় সে বিষয়ে পুলিশ আন্তরিকভাবে চেষ্টা করবে। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে এই মামলার অভিযোগপত্র দাখিল করা হবে।’
শনিবার (২৩ ডিসেম্বর) বিকালে দিরাই উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত কমিউনিটি পুলিশিংয়ের এক মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, ‘বখাটেদের নির্মূল করতে সুনামগঞ্জ পুলিশ কঠোর অবস্থান নিয়েছে। বখাটেদের তৎপরতাকে আড়াল না করে পুলিশকে জানালে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেবে।’
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, সহকারী পুলিশ সুপার (দিরাই সার্কেল) বেলায়াত হোসেন শিকদার, দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা কামাল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান, গণমাধ্যমকর্মী হিমাদ্রি শেখর ভদ্র, যুব উন্নয়ন অধিদফতরের প্রশিক্ষক আলমগীর কবীর প্রমুখ।
উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর রাতে সুনামগঞ্জের দিরাই পৌরসভার মাদানী মহল্লা এলাকায় ইয়াহিয়া নামে এক তরুণের ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী মুন্নী গুরুতর আহত হয়। পরে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। জানা গেছে, মুন্নীকে স্কুলে আসা-যাওয়ার পথে প্রায়ই উত্ত্যক্ত করত ইয়াহিয়া। বিষয়টি সামাজিকভাবে নিষ্পত্তি হওয়ার পরও ইয়াহিয়া মুন্নীর পিছু ছাড়েনি। শেষ পর্যন্ত তার ছুরিকাঘাতে প্রাণ যায় মুন্নীর।
এ ঘটনায় পরদিন (১৭ ডিসেম্বর) বাদী হয়ে দিরাই থানায় মামলা দায়ের করেন নিহত মুন্নীর মা। এতে ইয়াহিয়া ও তানভীর এবং অজ্ঞাতনামা আরও তিন জনকে আসামি করা হয়। আসামি তানভীরকে ওই দিনই দিরাই থেকে গ্রেফতার করে পুলিশ। এর তিন দিন পর বুধবার (২০ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে সিলেটের জালালাবাদ এলাকার মাসুক বাজার থেকে ইয়াহিয়াকে গ্রেফতার করে পুলিশ
আরও পড়ুন-
কোচিং ফি না দেওয়ায় বের করে দেওয়া হলো ৩৪ পরীক্ষার্থীকে!
রূপগঞ্জে মানবন্ধন কর্মসূচিতে পুলিশের বাধা, মহাসড়ক অবরোধ

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী