কাঁকড়া শিকারের অভিযোগে আট জেলে আটক

মোংলা প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০১৮, ১৮:২২আপডেট : ২৩ জানুয়ারি ২০১৮, ১৮:২২

  অবৈধভাবে ধরা কাঁকড়া

নিষেধাজ্ঞা অমান্য করে কাঁকড়া শিকারের অভিযোগে আট জেলেকে আটক করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (২৩ জানুয়ারি)ভোর রাতে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের মোংলার নন্দবালা এলাকা থেকে তাদের আটক করা হয়। কোস্টগার্ড পশ্চিম জোন (মোংলা সদর দফতর) অপারেশন কর্মকর্তা লে. আব্দুল্লাহ-আল-মাহমুদ এ তথ্য জানান।

 আটক জেলেরা হলেন, খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার আব্দুল্লাহ শেখ (২৬), সাইদুল শেখ (২৬), হাছান সরদার (৩০), দাকোপ উপজেলার পানখালী গ্রামের রাসেল গাজী (২৭), শাহীন শেখ (২৫), সোহেল শেখ (২৪), হারুন মোল্লা (২৮) ও পাইকগাছা উপজেলার আসলাম ফরাজি (২৮)। এসময় তাদের কাছ থেকে একশ’ ৮০ মন কাঁকড়াসহ পাঁচটি নৌকাও জব্দ করা হয়।

কোস্টগার্ড কর্মকর্তা জানান,‘আটক জেলেরা বনবিভাগের কোনও ধরনের পাশ পারমিট ছাড়া মোংলার নন্দবালা এলাকায় অবৈধভাবে কাঁকড়া ধরছিল। তাদের আটক করে বনবিভাগের কাছে সোপর্দ করা হয়েছে।

পূর্ব সুন্দরবনের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) মাহমুদুল হাসান বাংলা ট্রিবিউনকে জানান, ‘প্রজনন মৌসুম জানুয়ারি ও ফেব্রুয়ারি এ দুই মাস সুন্দরবনে কাঁকড়া শিকারে নিষেধাজ্ঞা রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে যেসব জেলে কাঁকড়া শিকার করেছে বা করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। আজও (মঙ্গলবার) এই অপরাধে ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে কোর্টে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: বোরোর বীজতলা নিয়ে আতঙ্কে কৃষকেরা 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস