আ. লীগ সব সময় নির্বাচনের জন্য প্রস্তুত: নাসিম

রাজবাড়ী প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০১৮, ১৭:৪৬আপডেট : ৩০ জানুয়ারি ২০১৮, ১৭:৫১

রাজবাড়ীতে মোহাম্মদ নাসিম ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘আওয়ামী লীগ সব সময় নির্বাচনের জন্য প্রস্তুত। যে কোনও সময় নির্বাচনের জন্য আওয়ামী লীগ প্রস্তুত থাকে। বিএনপি একটি বড় রাজনৈতিক দল। আমি বিশ্বাস করি আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করবে। জনগণের রায় তারা মেনে নেবে।’ তিনি আরও বলেন, ‘নির্বাচন নিয়ে কোনও সংশয়-দ্বিধা নাই। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। অন্য গণতান্ত্রিক দেশে সংবিধান মেনে যেভাবে নির্বাচন হয় বর্তমান নির্বাচিত সরকারের অধীনে সেভাবেই নির্বাচন হবে। এ নিয়ে বিভ্রান্তি সৃষ্টির কিছু নাই।’

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকাল ৩টায় রাজবাড়ী সার্কিট হাউজে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন মোহাম্মদ নসিম।

মন্ত্রী আরও বলেন, ‘এ দেশের মানুষ শান্তি চায়, উন্নয়ন চায় এবং উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে চায়। যারা বিশৃঙ্খলা করবে আইনশৃঙ্খলা বাহিনী সে অনুযায়ী তাদের ব্যবস্থা করবে। যে কোনও পরিস্থিতি মোকাবিলা করার মতো রাজনৈতিক শক্তি দলের আছে। ১৪ দলের সবারই আছে। জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিকভাবে আমরা যে কোনও পরিস্থিতি মোকাবিলা করবো।’

পরে বিকাল ৪টায় মন্ত্রী জেলার কালুখালী উপজেলায় নবনির্মিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন উদ্বোধন করেন। এরপর স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এসময় উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য জিল্লুল হাকিম, সংরক্ষিত মাহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী, জেলা প্রশাসক মো. শওকত আলী, পুলিশ সুপার সালমা বেগম, রাজবাড়ী পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী। পরে সন্ধ্যায় মন্ত্রী রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শন করেন।

 

/এফএস/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি