খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়াসহ আটক ১২

নরসিংদী প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:০৯আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:২৭

অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া (ফাইল ছবি, দৈনিক সমকালের সৌজন্যে) স্বাগত জানাতে এসে আটক হলেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়াসহ ১২ জন। সোমবার দুপুরে নরসিংদীর ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের কারার চর ও ভেলানগর থেকে তাদের আটক করে পুলিশ।

জানা গেছে, সিলেটের উদ্দেশে বেলা সাড়ে ১১টার দিকে নরসিংদী শহর অতিক্রম করে খালেদা জিয়ার গাড়ি বহর। তাকে স্বাগত জানাতে আসা নেতাকর্মীদের ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়াতে দেয়নি পুলিশ। এ সময় খালেদা জিয়ার গাড়ি বহর লক্ষ্য করে ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা জুতা নিক্ষেপের চেষ্টা করলে বাধা দেয় পুলিশ।

আটক হওয়া অন্য নেতাদের মধ্যে রয়েছেন- জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান উদ্দিন মোল্লা, শহর বিএনপির সভাপতি একেএম গোলাম কবির কামাল প্রমুখ।

এ বিষয়ে জেলা গোয়ান্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, ‘অনেকেই আটক হতে পারেন। আমাদের অনেক টিম মাঠে কাজ করছে। তবে কে কোথায় আটক হয়েছেন তা এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।’
আরও পড়ুন:
নরসিংদীতে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া 
সিলেটের উদ্দেশে খালেদা জিয়ার যাত্রা শুরু 

নির্বাচনি প্রচারে নয়, মাজার জিয়ারত করতে সিলেট যাচ্ছেন খালেদা জিয়া: আমির খসরু 

খালেদা জিয়া সিলেট যাচ্ছেন আজ

/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের