কুড়িগ্রামে বিএনপি’র মানববন্ধন থেকে ইউপি চেয়ারম্যানসহ আটক তিন

কুড়িগ্রাম প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:১০আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:১৫

 

 

কুড়িগ্রামে বিএনপির তিন নেতাকর্মী

কুড়িগ্রামে বিএনপি’র মানববন্ধন থেকে সদর উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রহিম রাসেল ও সাধারণ সম্পাদক মো. ফেরদৌস খাঁন রুবেলকে আটক করেছে পুলিশ। অন্যদিকে, মানববন্ধন শেষে ফেরার পথে সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের চারবারের নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানকে আটক করেছে পুলিশ।

সোমবার (১২ ফেব্রুয়ারি)জেলা বিএনপি’র মানববন্ধন কর্মসূচি পালন শেষে সদর উপজেলার খলিলগঞ্জ বাজার এলাকা থেকে তাকে আটক করে সদর থানা পুলিশ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহসান ছাত্রদলের দুই নেতাকে আটকের নিন্দা জানিয়ে বলেন, ‘দেশে তো জরুরি অবস্থা চলছে না যে শান্তিপূর্ণ কর্মসূচি থেকে নেতাকর্মীদের আটক করবে পুলিশ। আমি অবিলম্বে আটক সব নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি দাবি করছি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান জানান, আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: কাপাসিয়ায় নদীতে ভূমি ধস: শ্রীপুর-কাপাসিয়া সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন




 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি