আশা করি অচিরেই খালেদা জিয়া কারাগার থেকে মুক্ত হবেন: নাসিম

রংপুর প্রতিনিধি
৩০ মার্চ ২০১৮, ১৫:৪৬আপডেট : ৩০ মার্চ ২০১৮, ১৫:৫১

রংপুরে মো. নাসিম স্বাস্থ্যমন্ত্রী ও ১৪ দলীয় জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, ‘খালেদা জিয়াকে সরকার নয় আদালত কারাদণ্ড দিয়েছে। সরকারকে দোষারোপ করা উচিত না। তবে আশা করি, অচিরেই খালেদা জিয়া কারাগার থেকে মুক্ত হবেন।’

শুক্রবার (৩০ মার্চ) দুপুরে রংপুর মেডিক্যাল কলেজ অডিটরিয়ামে চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, ‘বিএনপিকে শেখ হাসিনার অধীনেই নির্বাচনে অংশ নিতে হবে। তারা যতই ফাল পারুক, সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার বলে কোনও কথা নাই। সে কারণে সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।’

মোহাম্মদ নাসিম আরও বলেন, ‘আগামী নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে নয়, ১৪ দলীয় জোটের সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নেবে। এ ব্যাপারে কোনও সন্দেহ থাকার কথা নয়। এর আগেও আমরা জোটগতভাবে নির্বাচন করেছি। এবারেও তাই করবো।’

তিনি রংপুর মেডিক্যাল কলেজকে বিশ্ববিদ্যালয় করা হবে বলে ঘোষণা দিয়ে বলেন, ‘কয়েকদিনের মধ্যে আরও ৪ হাজার চিকিৎসক নেওয়া হবে। নির্বাচনের আগে আরও ৫ হাজার চিকিৎসক ও ৪ হাজার নার্স নেওয়া হবে।’

এর আগে মেডিক্যাল কলেজ অডিটরিয়ামে চিকিৎসক কর্মকর্তা-কর্মচারীদের সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। রংপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন হাসপাতালের পরিচালক ডা. অজয় রায়, সাংসদ টিপু মুন্সি , আশিকুর রহমান এমপিসহ অন্যান্য নেতারা।

 

/এফএস/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি