প্রার্থীদের প্রধান প্রতিদ্বন্দ্বী বৈরী আবহাওয়া

খুলনা প্রতিনিধি
২৮ এপ্রিল ২০১৮, ১১:২৬আপডেট : ২৮ এপ্রিল ২০১৮, ১১:৩৬

ঝড়-বৃষ্টির কারণে সব পোস্টার পড়ে গেছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনের প্রার্থীদের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে কালবৈশাখী ঝড়, হাওয়া ও বৃষ্টি। প্রথম দফায় বৃষ্টির কারণে প্রার্থীদের নষ্ট হয়ে যায়।  বৃস্পতিবার (২৬ এপ্রিল) সন্ধ্যার ঝড় ও বৃষ্টিতে দঁড়িতে টাঙানো সব পোস্টার ছিড়ে পড়ে যায়। বৈরী আবহাওয়ার কারণে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

মহানগর আওয়ামী লীগের দফতর সম্পাদক মুন্সী মাহাবুব আলম সোহাগ বলেন, ২৪ এপ্রিল প্রতীক বরাদ্দ পাওয়ার ২৫ এপ্রিল রাত থেকে শহরে মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেকের পক্ষে পোস্টার লাগানো হয়। ২৬ এপ্রিল পর্যন্ত পোস্টার লাগানো শেষ হয়। তবে এদিন সন্ধ্যায় বৃষ্টি ও রাতের ঝড়ো হাওয়ায় সব পোস্টারই ক্ষতিগ্রস্ত হয়েছে। যা দলীয় প্রার্থীকে চিন্তায় ফেলে দিয়েছে।

এভাবেই টাঙানো হয়েছিল পোস্টার মহানগর বিএনপি’র সহ-দফতর সম্পাদক সামছুজ্জামান চঞ্চল বলেন, ‘বৃষ্টিই এখন প্রার্থীর প্রচার প্রচারণায় বাধা হয়ে উঠেছে। ২ দিনের শহরের অধিকাংশ এলাকা, পাড়া-মহল্লায় বিএনপি মনোনীত মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর পক্ষে পোস্টার টাঙানো সম্পন্ন হয়। কিন্তু বৃষ্টির কারণে সবই নষ্ট হয়ে গেছে। যা এখন নতুনভাবে লাগানো ছাড়া বিকল্প নেই।’

সাধারণ ১৮ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এস এম আমিনুল ইসলাম বলেন, ‘২ লাখ টাকা হচ্ছে নির্বাচনি ব্যয় সীমা। এ অবস্থায় প্রথম দফায় ঝোলানো পোস্টার বৃষ্টির কারণে নষ্ট হওয়ায় প্রচারণা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন নতুনভাবে পোস্টার করতে গেলে চাপ সৃষ্টি হচ্ছে। আর ছাপাখানাগুলোতে নতুনভাবে অর্ডার দেওয়াও কঠিন। এ অবস্থায় নির্বাচনের প্রচারণা বাধাগ্রস্ত হচ্ছে।

ঝড়-বৃষ্টির পর এ অবস্থা খুলনা আবহওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল আজাদ বলেন, শুরু হয়েছে বৃষ্টি প্রবাহ ঝুমুল-২। এর প্রভাবে দঞ্চিণ-পশ্চিমাঞ্চলের এলাকাগুলোতে থেকে থেকে বৃষ্টি আঘাত হানছে। একইসঙ্গে কালবৈশাখী, বজ্রবৃষ্টি এবং শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। এ এলাকার নদীবন্দর সমূহকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত বহাল রাখতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদফতর।

আরও পড়ুন:

ছুটছেন খালেক, বসে নেই মঞ্জু

খরতাপের মধ্যেই হাসিমুখে প্রচারে ব্যস্ত প্রার্থীরা

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের