চুয়াডাঙ্গায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

চুয়াডাঙ্গা প্রতিনিধি
২১ মে ২০১৮, ১০:২৩আপডেট : ২১ মে ২০১৮, ১০:২৫

চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার সন্ন্যাসীতলা মাঠে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে জনাব আলী (৩৩) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। রবিবার (২০ মে) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত জনাব আলী উপজেলার উথলী গ্রামের জামাত আলীর ছেলে। তার বিরুদ্ধে জীবননগর থানাসহ বিভিন্ন থানায় ১১টি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ওসি মাহমুদ রহমান জানান, জীবননগর থানার পুলিশের একটি দল রবিবার দেড়টার দিকে উপজেলার উথলী সড়কে টহল দেওয়ার সময় সন্ন্যাসীতলা মাঠের কাছে পৌঁছালে চোরাকারবারীরা পুলিশের জিপ লক্ষ করে গুলি চালায়। এসময় পুলিশও আত্মরক্ষার্থে গুলি ১০-১২ রাউন্ড গুলিবর্ষণ করে। একপর্যায়ে চোরাকারবারীরা পিছু হটলে একজনকে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ। পরে এলাকাবাসী জনাব আলীকে সনাক্ত করেন। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে একটি শর্টগান, দু’টি কার্তুজ, ৩টি রামদা এবং ১ বস্তা ফেনসিডিল উদ্ধার করে।

তিনি আরও জানান, এই ঘটনায় তিনজন পুলিশ সদস্য আহত হয়েছে। আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস