কুমিল্লায় দাফন করা হয়েছে ইন্সপেক্টর হেলালকে

কুমিল্লা প্রতিনিধি
১৯ জুন ২০১৮, ০৮:৫৬আপডেট : ১৯ জুন ২০১৮, ০৯:০৭

নিহত ইন্সপেক্টর হেলাল উদ্দিন ভূঁইয়া ১০ ট্রাক অস্ত্র আটককারী চট্টগ্রাম বন্দর থানার তৎকালীন সার্জেন্ট এবং বর্তমানে ইন্সপেক্টর হেলাল উদ্দিন ভূঁইয়ার দাফন কমিল্লায় সম্পন্ন হয়েছে। কুমিল্লার চান্দিনা পৌর এলাকার বড়গোবিন্দপুর শাহী ঈদগাহ মাঠে সোমবার বিকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

রবিবার (১৭ জুন) গ্রামের বাড়ি থেকে ব্যক্তিগত গাড়ি নিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন ইন্সপেক্টর হেলাল উদ্দিন। দুপুর সোয়া ১টার দিকে ফেনী-রামপুর রাস্তায় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে ফেনী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান।

হেলাল উদ্দিনের মৃত্যুতে তার গ্রামে শোকের ছায়া নেমে আসে। তার স্ত্রী ইয়াছমিন জুয়েলের অভিযোগ, ফেনী সদর হাসপাতালে তার স্বামীর চিকিৎসায় অবহেলা করেন চিকিৎসকরা।

প্রসঙ্গত, ২০০৪ সালে ১ এপ্রিল চট্টগ্রাম বন্দরে তৎকালীন সার্জেন্ট হেলাল ও সার্জেন্ট আলাউদ্দিন সাহসিকতার সঙ্গে দশ ট্রাক অস্ত্রের চালান আটক করেন। এই অস্ত্র আটকের ঘটনায় সেই সময় ক্ষমতাসীন সরকারের রোষানলে পড়েছিলেন পুলিশের এই দুই সার্জেন্ট। তাদেরকে উল্টো অস্ত্র মামলায় আসামি করে পাঠানো হয় জেলে। ২৮ মাস কারাবাস শেষে মুক্তি মেলে তাদের । পরে ২০১১ সালের ৮ আগস্ট তারা ফিরে পেয়েছিলেন হারানো চাকরি।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী