কুমিল্লায় গরুবাহী পিকআপ চাপায় শিশু নিহত

কুমিল্লা প্রতিনিধি
২১ জুন ২০১৮, ১৩:৩৭আপডেট : ২১ জুন ২০১৮, ১৩:৪৩

কুমিল্লা কুমিল্লার মনোহরগঞ্জে গরুবাহী পিকআপের চাপায় মো. সাফওয়ান (৭) নামের এক শিশু নিহত হয়েছে। বুধবার রাতে লাকসাম-মনোহরগঞ্জ সড়কে উপজেলার মৈশাতুয়া ইউনিয়নের রশিদপুর গ্রামে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার দুপুরে মনোহরগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

শিশু সাফওয়ান রশিদপুর গ্রামের রতন শরীফ মজুমদারের ছেলে।

এলাকাবাসী জানান, বুধবার সন্ধ্যার দিকে নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল শিশু সাফওয়ান। এ সময় লাকসাম থেকে মনোহরগঞ্জগামী গরুবাহী দ্রুতগতির একটি পিকআপ শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই শিশুর মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন ধাওয়া করে পিকআপটি আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

মনোহরগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, ওই শিশুর পরিবার এখনও থানায় কোনও মামলা করেনি। আর ঘটনার পর পরই পিকআপের চালক পালিয়ে গেছে।

আরও পড়ুন- ঝিনাইদহে দুই যুবকের লাশ উদ্ধার

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের