ময়মনসিংহে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ‘মাদক ব্যবসায়ী’ নিহত

ময়মনসিংহ প্রতিনিধি
২২ জুন ২০১৮, ০৯:৩০আপডেট : ২২ জুন ২০১৮, ০৯:৩৬

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের লাশঘর ময়মনসিংহে পুলিশের সঙ্গে পৃথক বন্দুকযুদ্ধে আলী হোসেন (৩৮) ও স্বপন মিয়া (৩২) নামে দুই জন নিহত হয়েছে। নিহতরা তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী বলে দাবি করেছে পুলিশ। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) এস এ নেওয়াজি বন্দুকযুদ্ধে দুই জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের এই কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে জানান, শুক্রবার ভোররাত পৌনে ৩টার দিকে জেলা গোয়েন্দা পুলিশ ও তারাকান্দা থানা পুলিশ যৌথভাবে মাদকবিরোধী অভিযান চালায়। তারাকান্দা ফুলপুর মহাসড়কের পশ্চিম পাশে পীর সাহেবের অটোরাইস মিলের কাছে কিছু মাদক ব্যবসায়ী মাদক ভাগাভাগি করছে এই খবরে সেখানে অভিযানে যায় পুলিশ। উপস্থিতি টের পেয়ে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ ও গুলি ছোড়ে মাদক ব্যবসায়ীরা। পুলিশও পাল্টা গুলি ছুড়লে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে তল্লাশি করে আলী হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) এস এ নেওয়াজি আরও জানান, আলী হোসেন তারাকান্দা থানার পানিহড়ি গ্রামের সাহেদ আলীর ছেলে। তার বিরুদ্ধে থানায় মাদকসহ ২৫টি মামলা রয়েছে। বন্দুকযুদ্ধের ঘটনাস্থল থেকে ২শ’ পিস ইয়াবা ও ৩টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

অপরদিকে শুক্রবার ভোররাত ৪টার দিকে ত্রিশাল পৌর এলাকার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় রুটের নজরুল ইসলাম ফিশারির পাশে কিছু মাদক  ব্যবসায়ী মাদক ভাগাভাগি করছে এই খবরে সেখানে ত্রিশাল থানা পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে ও গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে সেখান থেকে স্বপন নামে এক মাদক ব্যবসায়ীকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় ওই স্থান থেকে ২শ’ পিস ইয়াবা, ১০০ গ্রাম হেরোইন ও ৩টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। নিহত স্বপন ত্রিশালের ধানীখোলা গ্রামের আব্দুল কুদ্দসের পুত্র। তার বিরুদ্ধে থানায় মাদকসহ ৮টি মামলা আছে।

ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল লাশ ঘরে রাখা হয়েছে। 

আরও পড়ুন- চুয়াডাঙ্গায় মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে