তজুমদ্দিন উপজেলায় চেয়ারম্যান পদে আ.লীগের জয়

ভোলা প্রতিনিধি
২৬ জুলাই ২০১৮, ০২:১৩আপডেট : ২৬ জুলাই ২০১৮, ০২:১৯

আওয়ামী লীগের প্রার্থী ফজলুল হক দেওয়ান ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে  বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফজলুল হক দেওয়ান। বুধবার (২৫ জুলাই) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। সন্ধ্যায় গণনা শেষে বেসরকারি এ ফল ঘোষণা করা হয়।

নৌকা প্রতীক নিয়ে ফজলুল হক দেওয়ান পেয়েছেন ৫৯ হাজার ৭৮৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগ বিদ্রোহী) নাছির হোসেন দুলাল পেয়েছেন চার হাজার ৩৪৯ ভোট। দুলালের প্রতীক ছিল আনারস।

ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি প্রার্থী গোলাম মোস্তফা মিন্টু পেয়েছেন দুই হাজার ১৪৬ ভোট।

উপজেলার মোট ভোটার সংখ্যা ৮৫ হাজার ৭২৭। এর মধ্যে পুরুষ ভোটার ৪৩ হাজার ৮২৪ জন এবং নারী ভোটার ৪১ হাজার ৯০৩ জন।

তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জালাল আহমেদ বলেন, ‘শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।’

২০১৭ সালের ৩০ ডিসেম্বর তজুমদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদউল্লাহ জসিম মারা যান। এরপর চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

নির্বাচনের আরও খবর: 


কক্সবাজার পৌরসভায় আ. লীগ প্রার্থীর জয়

দুর্গাপুরে উপ-নির্বাচনে আ.লীগ প্রার্থী বিজয়ী

তারাকান্দা উপজেলায় তিন পদেই আ.লীগের জয়

কুড়িগ্রাম-৩ আসনে উপ-নির্বাচনে জাপা প্রার্থী বিজয়ী

নানিয়ারচর উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী প্রগতি চাকমা

 

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম