চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি গরু রাখাল আহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
০৮ নভেম্বর ২০১৮, ২০:০০আপডেট : ০৮ নভেম্বর ২০১৮, ২০:০৯

চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি গরুর রাখাল গুরুতর আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার রাত ১১টার দিকে জহুরপুর টেক সীমান্তের ওপারে ভারতের পিরোজপুর ক্যাম্পের জওয়ানরা তাকে লক্ষ্য করে গুলি করে।

গুলিবিদ্ধ ওই রাখাল জেলার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর বাগডাঙ্গা এলাকার আব্দুল লতিফের ছেলে ফটিক।                  

গুলিবিদ্ধ ফটিকের ভাই শহিদুল ইসলাম ফিটু জানান,‘তিনদিন আগে ফটিকসহ আরও কয়েকজন ভারতে গরু আনতে যায়। গতকাল রাতে গরু নিয়ে ফেরার সময় ভারতের পিরোজপুর বিএসএফ ক্যাম্পের জওয়ানরা কুতুবপুর বাওড়া ঘাট এলাকায় তাকে ধরে ফেলে এবং গুলি করে। এ সময় তার সঙ্গীরাও গুলিবিদ্ধ অবস্থায় ফটিককে বাড়িতে নিয়ে আসে। পরে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে গুরুতর আহতাবস্থায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি’র উপ-অধিনায়ক মেজর মো. এখলাসুর রহমান জানান,‘আহতের বিষয়টি আমরা শুনেছি তবে তার পরিবার এ বিষয়ে কোনও অভিযোগ করেনি।’

তবে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল ফাঁড়ির এএসআই রফিকুল ইসলাম জানান, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে গুরুতর আহত এক ব্যক্তি রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ৫ নং ওর্য়াডে ভর্তি আছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী