রূপপুরের বালিশকাণ্ডে নির্বাহী প্রকৌশলীকে প্রত্যাহার

পাবনা প্রতিনিধি
২২ মে ২০১৯, ২০:৩২আপডেট : ২২ মে ২০১৯, ২০:৫৫

নির্বাহী প্রকৌশলী মাসুদুল আলম

গণপূর্ত বিভাগ পাবনার নির্বাহী প্রকৌশলী মাসুদুল আলমকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। পাবনার গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী দেবাশীষ চন্দ্র সাহা এ তথ্য নিশ্চিত করেছেন। তাকে ঢাকায় সংযুক্ত করা হয়েছে বলে জানান তিনি।

তিনি জানান, ‘গণপূর্তের প্রধান প্রকৌশলীর আদেশ বলে পাবনার নির্বাহী প্রকৌশলী মাসুদুল আলমকে প্রত্যাহার করে নেওয়া হয়। এখন পর্যন্ত তার স্থলে কাউকে দায়িত্ব দেওয়া হয়নি। তবে বিষয়টি প্রক্রিয়াধীন।’

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের গ্রিনসিটি আবাসিক প্রকল্পের ১১০টি ফ্ল্যাটের জন্য কেনা একটি বালিশের মূল্য দেখানো হয়েছে প্রায় ৬ হাজার টাকা। আর তা বিল্ডিংয়ে ওঠাতে খরচ ধরা হয় ৭৬০ টাকা। তাছাড়া প্রতিটি বিছানা ৫ হাজার ৯৮৬ টাকায় কেনা হলেও তা ফ্ল্যাটে তোলার খরচ ৯৩১ টাকা দেখানো হয়েছে। একইভাবে টিভি, ফ্রিজ, ওয়াশিংমেশিন ও মাইক্রোওয়েভ, বৈদ্যুতিক চুলা ও কেটলি, ইলেকট্রিক আয়রন, টেলিভিশন, ফ্রিজ ইত্যাদি আসবাবপত্র ক্রয় ও ফ্ল্যাটে ওঠানোর নামে অস্বাভাবিক অর্থ খরচ দেখানোর বিষয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর সমালোচনার ঝড় ওঠে। এ নিয়ে মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটি গঠনসহ নানা পদক্ষেপ নেওয়া হয়। এর ধারাবাহিকতায় পাবনার নির্বাহী প্রকৌশলী মাসুদুল আলমকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের