জামালপুরের ডিসির ভিডিও বিতর্ক

জামালপুর প্রতিনিধি
২৩ আগস্ট ২০১৯, ১৭:৪৪আপডেট : ২৩ আগস্ট ২০১৯, ১৯:১০

জামালপুর জেলা প্রশাসকের কার্যালয় জামালপুর জেলা প্রশাসক আহমেদ কবীরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এবং ফেসবুকের মেসেঞ্জারে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে জেলা প্রশাসকের সঙ্গে তার অফিসের এক নারী অফিস সহায়ককে দেখা গেছে। ভিডিওটি সাজানো দাবি করেছেন জেলা প্রশাসক। তবে, এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় জেলার সর্বত্র সমালোচনার ঝড় উঠেছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) দিবাগত রাতে খন্দকার সোহেল আহমেদ নামের একটি ফেসবুক আইডি থেকে ভিডিওটি পোস্ট করা হয়। শুক্রবার (২৩ আগস্ট) ভোর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। তবে সকাল থেকে খন্দকার সোহেল আহমেদের আইডিতে ওই ভিডিওটি খুঁজে পাওয়া যায়নি। কিন্তু, এরমধ্যেই ফেসবুক মেসেঞ্জারে ভিডিওটি ছড়িয়ে পড়ে।

চার মিনিট ৫৮ সেকেন্ডের ভিডিওটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে নেওয়া। তাতে দেখা গেছে, ২৬ ফেব্রুয়ারি ও ৩ আগস্ট জেলা প্রশাসক আহমেদ কবীর এক নারী অফিস সহায়কের সঙ্গে আপত্তিকর অবস্থায় রয়েছেন।

অভিযোগের বিষয়ে শুক্রবার (২৩ আগস্ট) সকালে সাংবাদিকরা তার বক্তব্য জানতে বাসায় যান। ডিসি দুপুরে প্রেসব্রিফিংয়ের মাধ্যমে বক্তব্য জানাবেন বলে জানান।

শুক্রবার দুপুরে জেলা প্রশাসক আহমেদ কবীর সার্কিট হাউজে সাংবাদিক সম্মেলনে বলেন, ‘আমি মানসিকভাবে খুবই বিপর্যস্ত অবস্থায় আছি। আপনারা আমাকে একটু সময় দেবেন। প্রকৃত ঘটনা জানতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।’

ভিডিওটির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটি একটি সাজানো ভিডিও। একটি হ্যাকার গ্রুপ দীর্ঘদিন ধরে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে আমাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছিল। আমি বিষয়টির গুরুত্ব দেইনি। বানোয়াট ভিডিওটি একটি ফেক আইডি থেকে পোস্ট দেওয়া হয়।’

তবে ভিডিওটিতে দেখানো কক্ষটি ডিসির অফিসের বিশ্রাম নেওয়ার কক্ষ এবং ভিডিও’র ওই নারী তার কার্যালয়ে অফিস সহায়ক হিসেবে কর্মরত বলে তিনি নিশ্চিত করেন। এ সময় জেলা প্রশাসক সাংবাদিকদের এ বিষয়ে সংবাদ পরিবেশন না করার অনুরোধ জানান।

/এনআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী