এক দফা দাবি আদায়ে অটল বশেমুরবিপ্রবি শিক্ষার্থীরা

গোপালগঞ্জ প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০১৯, ১২:৩৯আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ১২:৫৬

বশেমুরবিপ্রবি-তে শিক্ষার্থীদের আন্দোলন গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) উপাচার্য (ভিসি) প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনের পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলন চলছে। ভিসি পদত্যাগ না করা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যাওয়ার কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাতেও শিক্ষার্থীরা সেখানে অবস্থান করেন এবং শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলছে। আমরণ অনশনও পালন করছেন শিক্ষার্থীরা। 

ভিসি’র নানা অনিয়ম ও দুর্নীতি এবং কথায় কথায় শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ দেওয়ার প্রবণতার প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থীরা বুধবার রাত থেকে এই আন্দোলন করছেন। বিশেষ করে গত ১১ সেপ্টেম্বর আইন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ও ক্যাম্পাস সাংবাদিক ফাতেমা-তুজ-জিনিয়াকে সাময়িক বহিষ্কারের ঘটনা নিয়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে জিনিয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপরও বুধবার মধ্যরাত থেকে তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভিসির পদত্যাগের এক দফা দাবিতে কর্মসূচি শুরু করেন। বৃহস্পতিবার বিকাল থেকে শিক্ষার্থীরা আমরণ অনশন শুরু করেছেন। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের সঙ্গে কোনও যোগাযোগ করা হয়নি বলে জানা গেছে। বশেমুরবিপ্রবি-তে শিক্ষার্থীদের আন্দোলন

আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের একমাত্র দাবি ভিসির পদত্যাগ। ভিসি পদত্যাগ করলেই কেবল তারা আন্দোলন থেকে সরে যাবেন। তা না হলে আন্দোলন চলবে।

অন্যদিকে, রাতে ও শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয় ভিসি, প্রক্টরসহ কর্তৃপক্ষের বেশ কয়েকজনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।

আরও পড়ুন- 

উপাচার্যের পদত্যাগ দাবিতে উত্তাল বশেমুরবিপ্রবি

কথায় কথায় ‘বহিষ্কার’ করে যে বিশ্ববিদ্যালয়

ভিসির মুখে এ কী ভাষা!

ফেসবুকে লেখালেখির অভিযোগে বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী বহিষ্কার

/এফএস/
সম্পর্কিত
সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতারকনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, পার্টি সেন্টারের মালিক গ্রেফতার
গোপালগঞ্জে বাস খাদে পড়ে ৩ জন নিহত
গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নারীসহ নিহত ৩
সর্বশেষ খবর
সার আছে, সংকট ব্যবস্থাপনায়: সংসদে সরকার ও বিরোধীদলের পাল্টাপাল্টি বক্তব্য
সার আছে, সংকট ব্যবস্থাপনায়: সংসদে সরকার ও বিরোধীদলের পাল্টাপাল্টি বক্তব্য
সংসদে ‘ব্যাংক রেজল্যুশন (সংশোধন) আইন, ২০২৬’ পাস
সংসদে ‘ব্যাংক রেজল্যুশন (সংশোধন) আইন, ২০২৬’ পাস
যুক্তরাষ্ট্রে ডিগ্রিহীনদের তুলনায় পিছিয়ে বিশ্ববিদ্যালয় স্নাতকরা
যুক্তরাষ্ট্রে ডিগ্রিহীনদের তুলনায় পিছিয়ে বিশ্ববিদ্যালয় স্নাতকরা
সংসদে এমপিদের বলার অধিকার রক্ষা করা জরুরি: ডা. শফিকুর রহমান
সংসদে এমপিদের বলার অধিকার রক্ষা করা জরুরি: ডা. শফিকুর রহমান
সর্বাধিক পঠিত
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব