লাগেজের ভেতর হাত-পা ও মাথাবিহীন লাশ

ময়মনসিংহ প্রতিনিধি
২১ অক্টোবর ২০১৯, ১০:৩৭আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ১১:৪৩

লাগেজের ভেতর হাত-পা ও মাথাবিহীন লাশ ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জ ব্রহ্মপুত্র ব্রিজের পাশে পড়ে থাকা একটি লাল রঙের লাগেজের ভেতর থেকে এক ব্যক্তির হাত, পা ও মাথাবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ অক্টোবর) সকাল ৯টার দিকে ঢাকা থেকে বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা এসে লাগেজ তল্লাশি করে মৃতদেহ উদ্ধার করে। পুলিশ সুপার শাহ আবিদ হোসেন বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এটি পেশাদার অপরাধচক্রের কাজ। তদন্ত করে মৃতদেহের নাম পরিচয় ও খুনের রহস্য জানা যাবে।

পুলিশ ধারণা করছে, কেউ খুন করার পর হাত, পা ও মাথা বিচ্ছিন্ন করে শুধু দেহ লাগেজের ভেতর ঢুকিয়ে ব্রিজের পাশে ফেলে রেখে গেছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এদিকে এ ঘটনায় অজ্ঞাতনামা আসামি দেখিয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

এর আগে রবিবার (২০ অক্টোবর) বেলা ১১টার পর থেকে লাল রঙের লাগেজটি নগরীর শম্ভুগঞ্জ ব্রহ্মপুত্র ব্রিজের সংযোগ সড়কের পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা সন্ধ্যায় পুলিশকে খবর দেয়। এরপর থেকেই পুলিশ ও র‌্যাবের সদস্যরা রাতভর নিরাপত্তা বেষ্টনী দিয়ে লাগেজটি ঘিরে রাখে।

/এআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু
ময়মনসিংহে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু
স্বর্ণের দাম আরও কমলো
স্বর্ণের দাম আরও কমলো
হরমুজে ২ মার্কিন জাহাজ ও ৮ তেলবাহী ট্যাংকারে ইরানের আঘাত
হরমুজে ২ মার্কিন জাহাজ ও ৮ তেলবাহী ট্যাংকারে ইরানের আঘাত
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে নিয়োগ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে নিয়োগ
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
গাড়ির বনেটের ভেতর থেকে ৭ ফুট দীর্ঘ অজগর উদ্ধার
গাড়ির বনেটের ভেতর থেকে ৭ ফুট দীর্ঘ অজগর উদ্ধার