ইসলামিক ফাউন্ডেশনের অনিয়ম-দুর্নীতি তদন্তে কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৫ মে ২০২৫, ১৮:৩৪ আপডেট : ১৫ মে ২০২৫, ১৮:৩৪

হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীরকে প্রধান করে ইসলামিক ফাউন্ডেশনের অনিয়ম ও দুর্নীতি তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।  

বৃহস্পতিবার (১৫ মে) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, গতকাল বুধবার (১৪ মে) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাখাওয়াত হোসেন। ইসলামিক ফাউন্ডেশনের সচিব কমিটিতে সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে বলা হয়, ইসলামিক ফাউন্ডেশনের গত ৬ এপ্রিলের একটি স্মারক এবং ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গত ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ২২৮তম সভার সিদ্ধান্ত মোতাবেক ইসলামিক ফাউন্ডেশনের অনিয়ম ও দুর্নীতি তদন্তের জন্য এ কমিটি গঠন করা হয়েছে। 

কমিটি আগামী ৩১ জুলাইয়ের মধ্যে বিগত সরকারের আমলে ইসলামিক ফাউন্ডেশনে যেসব অনিয়ম ও দুর্নীতি হয়েছে— এ বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিল করবে। কমিটি প্রয়োজনে সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। 

/এসআই/এমকেএইচ/
সম্পর্কিত
আসাদুজ্জামান নূর ও জ্যাকবের দুর্নীতির মামলায় প্রতিবেদন জমার দিন পেছালো 
দুর্নীতির মামলায় আবেদপুত্র সিয়ামের ৪ বছরের কারাদণ্ড
দুর্নীতি করেও টিকতে পারেনি, ফেরত দিতে হলো সরকারি ১২ লাখ টাকা
সর্বশেষ খবর
বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ৩৯ পদে নিয়োগ
বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ৩৯ পদে নিয়োগ
ধ্বংসের মুখে কোটি টাকার অবকাঠামো, কবে চালু হবে চিলাহাটি-হলদিবাড়ী ট্রেন?
ধ্বংসের মুখে কোটি টাকার অবকাঠামো, কবে চালু হবে চিলাহাটি-হলদিবাড়ী ট্রেন?
মিরাকল মাইক: মাথাবিহীন যে মোরগ বেঁচেছিল ১৮ মাস
মিরাকল মাইক: মাথাবিহীন যে মোরগ বেঁচেছিল ১৮ মাস
ছয় মাসের শিশুকে নিয়ে ভারত সফর, অভিজ্ঞতা ভাগ করলেন আমেরিকান মা
ছয় মাসের শিশুকে নিয়ে ভারত সফর, অভিজ্ঞতা ভাগ করলেন আমেরিকান মা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
পঞ্চগড়ের কোথায় দাঁড়ালে দেখা মিলবে কাঞ্চনজঙ্ঘার?
পঞ্চগড়ের কোথায় দাঁড়ালে দেখা মিলবে কাঞ্চনজঙ্ঘার?