পাবনা-রাজশাহী রেল রুটে ‘ঢালারচর এক্সপ্রেস’

পাবনা প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২০, ১৭:১২আপডেট : ২৬ জানুয়ারি ২০২০, ১৭:১৭

পাবনা-রাজশাহী রেল রুটে ‘ঢালারচর এক্সপ্রেস’ পাবনা শহর থেকে রাজশাহী রেল রুটে চলাচলকারী ‘পাবনা এক্সপ্রেস’ নামের ট্রেন এখন থেকে ‘ঢালারচর এক্সপ্রেস’ নামে বর্ধিত রুটে রাজশাহী-পাবনা-ঢালারচরের মধ্যে চলাচল করবে। রবিবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে ভিডিও বার্তার মাধ্যমে বর্ধিত রেলপথে ‘ঢালারচর এক্সপ্রেস’ ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে করে ঢালারচর থেকে পাবনা পর্যন্ত আরও ৫৩ কিলোমিটার নতুন রেলপথ সংযুক্ত হলো।

রেলওয়ে বিভাগ জানায়, ঈশ্বরদী-ঢালারচর রেলপথের পাবনা পর্যন্ত প্রথম ধাপে ২৫ কিলোমিটার রেললাইন নির্মাণ হওয়ার পর ২০১৮ সালের জুন থেকে পাবনা-রাজশাহী রেলরুটে ট্রেন চলাচল শুরু হয়েছিল। মোট ৭৮ কিলোমিটার রেলরুটের বাকি ৫৩ কিলোমিটারের নির্মাণ ও ট্রেন চলাচলের জন্য যাবতীয় কাজ শেষে রবিবার থেকে পূর্ণাঙ্গ ট্রেন চলাচল শুরু হলো। এর মাধ্যমে পাবনার মানুষ রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে কম খরচে ট্রেন ভ্রমণের সুযোগ পাবেন।

পাকশী বিভাগীয় ব্যবস্থাপক আসাদুল হক জানান, সব জেলাকে রেলপথের সঙ্গে সংযুক্ত করতে কাজ করছে সরকার। এর মাধ্যমে এক নতুন মাইলফলকে যুক্ত হলো ঢালারচরবাসী।

ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য ঢালারচর স্টেশনে সুধী সমাবেশের আয়োজন করে পশ্চিমাঞ্চল রেলওয়ে বিভাগ। সেখানে উপস্থিত ছিলেন পাবনা-২ আসনের এমপি আহমেদ ফিরোজ কবির, পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত আসনের এমপি নাদিরা ইয়াসমিন জলি, পশ্চিমাঞ্চল রেলওয়ে রাজশাহীর মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ, পাকশী রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক আসাদুল হক, পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ, পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম, বেড়া উপজেলা নির্বাহী অফিসার আসিফ আনাম সিদ্দিকী।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জামায়াত বিএনপিকে ফ্যাসিবাদী দল বলে, তাদের জ্ঞানের অভাব আছে: মির্জা ফখরুল
জামায়াত বিএনপিকে ফ্যাসিবাদী দল বলে, তাদের জ্ঞানের অভাব আছে: মির্জা ফখরুল
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনের তারিখ পেছালো
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনের তারিখ পেছালো
চলন্ত বাসে নারী যাত্রীকে ধর্ষণচেষ্টা, চালক-হেলপারসহ ৩ জন গ্রেফতার
চলন্ত বাসে নারী যাত্রীকে ধর্ষণচেষ্টা, চালক-হেলপারসহ ৩ জন গ্রেফতার
যে দিনটিতে দেরিতে উঠলে মিলতে পারে ‘পানির পুরস্কার’!
যে দিনটিতে দেরিতে উঠলে মিলতে পারে ‘পানির পুরস্কার’!
সর্বাধিক পঠিত
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
প্রধান শিক্ষিকার রিল ভিডিও ভাইরালের পর বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ
প্রধান শিক্ষিকার রিল ভিডিও ভাইরালের পর বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
নিয়োগ পরীক্ষার হলে বিএনপির সাবেক এমপির ছেলে, পরীক্ষার্থীরা বললেন ‘আমরা হতবাক’
নিয়োগ পরীক্ষার হলে বিএনপির সাবেক এমপির ছেলে, পরীক্ষার্থীরা বললেন ‘আমরা হতবাক’
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, নির্বাচন কর্মকর্তা বরখাস্ত
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, নির্বাচন কর্মকর্তা বরখাস্ত