লাউ শাক দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণ

গাজীপুর প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০২০, ১৬:৫২আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ১৭:২৪

গাজীপুর গাজীপুরের শ্রীপুরে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। আহত ওই কিশোরী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। মঙ্গলবার উপজেলার গোসিংগা ইউনিয়নের চাওবন এলাকায় প্রতিবেশী সুলতানের ছেলে অভিযুক্ত আকতার হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার কিশোরীর বাবা শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার বিবরণ ও ভিকটিমের পরিবার সূত্রে জানা যায়, অভিযুক্ত প্রতিবেশী আকতার হোসেন লাউ শাক দেওয়ার কথা বলে কিশোরীকে ডেকে তার ঘরে নিয়ে হাত ও মুখ বেঁধে ধর্ষণ করে। পরে মুখের বাঁধন খুলে ঘটনা প্রকাশ না করার জন্য ছোরা দেখিয়ে হুমকি দেয়। এ সময় কিশোরী চিৎকার শুরু করলে অভিযুক্ত আকতার পালিয়ে যায়। পরে কিশোরীর মা ও আশপাশের লোকজন এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল্লাহ জানান, কিশোরীকে আহত অবস্থায় উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বুধবার কিশোরীর বাবা শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় ৮ হাজার কোটি টাকা তুলে নিতে দেড় লাখ আবেদন
প্রায় ৮ হাজার কোটি টাকা তুলে নিতে দেড় লাখ আবেদন
বৃষ্টিতে ভিজেও থামেনি ‘স্বপ্নের দৌড়’
বৃষ্টিতে ভিজেও থামেনি ‘স্বপ্নের দৌড়’
‘সে পুরো ঘর সামলায়’, স্বামীর প্রশংসায় পঞ্চমুখ শ্রেয়া ঘোষাল
‘সে পুরো ঘর সামলায়’, স্বামীর প্রশংসায় পঞ্চমুখ শ্রেয়া ঘোষাল
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন