মায়ের কাছে চিঠি

লক্ষ্মীপুর প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২০, ১৪:০৪আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ১৪:২৩

মায়ের কাছে চিঠি

নিজের ভাষায় নিজের মতো করে মায়ের কাছে মনের কথা জানিয়ে চিঠি লেখার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) লক্ষ্মীপুরে দালাল বাজার ফাতেমা বালিকা উচ্চ বিদ্যালয়ে এই আয়োজন করা হয়।

‘মায়ের ভাষায় মাকে লিখি’ শিরানামে এই চিঠি লেখা প্রতিযোগিতার উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিল। পরে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির ছাত্রীরা চিঠি লেখা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

চিঠি লিখছে শিক্ষার্থীরা

এর আগে, মেঘ ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক কার্তিক রঞ্জন সেনগুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. নুর নবী, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর লক্ষ্মীপুর আঞ্চলিক ব্যবস্থাপক আবদুল মান্নান আকন্দ, ভাষার প্রদীপের প্রধান সমন্বয়ক ফাহাদ বিন বেলায়েত, জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক টিংকু রঞ্জন মল্লিক, নন্দন ফাউন্ডেশনের চেয়ারম্যান রাজু আহমেদ, মেঘ ফাউন্ডেশনের উপদেষ্টা মো. মনির উদ্দিন ও সদস্য রাজীব হোসেন রাজু প্রমুখ।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিল বলেন, ‘বিশ্বের একমাত্র ভাষা বাংলা, যার মর্যাদা রক্ষায় জীবন বিসর্জন দিতে হয়েছে। এটা আমাদের গৌরবের বিষয়। এজন্য বিদেশি ভাষা পরিহার করে বাংলা ভাষার শুদ্ধ চর্চা বৃদ্ধি করতে হবে।’

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘মা-বাবা, শিক্ষক ও গুরুজনদের ভালো আদেশ-নিষেধ মেনে নিয়মানুবর্তিতা বজায় রেখে জীবন গড়তে হবে।’

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা
পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা
সিলেটে মা-মেয়ের লাশ উদ্ধার
সিলেটে মা-মেয়ের লাশ উদ্ধার
রণতরীতে হামলার জেরে ইরানের ৩টি তেলবাহী ট্যাংকার ধ্বংস করলো যুক্তরাষ্ট্র
রণতরীতে হামলার জেরে ইরানের ৩টি তেলবাহী ট্যাংকার ধ্বংস করলো যুক্তরাষ্ট্র
স্বৈরাচার ফেরার পথ আপনারাই তৈরি করছেন: নাহিদ ইসলাম
স্বৈরাচার ফেরার পথ আপনারাই তৈরি করছেন: নাহিদ ইসলাম
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক