‘২৫ শতাংশ নারীকে সরাসরি ভোটে নির্বাচিত করে সংসদে যাওয়ার সুযোগ দিতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৫ জুন ২০২৫, ২১:২০আপডেট : ১৫ জুন ২০২৫, ২১:২০

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেছেন, ২৫ শতাংশ নারীকে সরাসরি ভোটে নির্বাচিত করে সংসদে যাওয়ার সুযোগ দিতে হবে। এতে নারী প্রার্থীরা বিভিন্ন সমস্যায় মুখোমুখি হলেও এর সমাধানের পথ বের করতে হবে। কারণ প্রচলিত রাজনৈতিক সংস্কৃতিতে সংরক্ষিত আসনে সব ক্ষেত্রে যোগ্যদের মনোনয়ন দেওয়া হয় না।

রবিবার (১৫ জুন) ডেইলি স্টার সম্মেলন কেন্দ্রে নাগরিক কোয়ালিশনের আয়োজনে ‘নারীর রাজনৈতিক ক্ষমতায়নে সংসদে সরাসরি ভোটে নারী প্রতিনিধিত্ব নির্বাচন: প্রয়োজনীয়তা, চ্যালেঞ্জ ও সমাধান’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তাসনিম জারা বলেন, কোনও আসনে যোগ্য নারী প্রার্থী আছে কী নেই—তা বললেও বাকী আসনে যোগ্য পুরুষ প্রার্থী আছে কী না, তা বলা হচ্ছে না। অথচ দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীরাও নানা ক্ষেত্র ভূমিকা পালন করছেন। 

তিনি বলেন, ২৫ শতাংশ নারী সরাসরি নির্বাচিত হয়ে সংসদে যাওয়ার সুযোগ দেওয়ার বিষয়ে সব রাজনৈতিক দল একমত হবেন বলে আমরা আশাবাদী। কারণ সংরক্ষিত আসনে নারীদের কাজ করা সুযোগ কম থাকে। এতে জনগণ বিভিন্ন সেবা থেকে বঞ্চিত হন। জনগণের কাছে তাদের দায়বদ্ধতা থাকে না। যেহেতু দলের পছন্দে এমপি হন, তাই তাদের দায়বদ্ধতা দল বা নেতার কাছে থাকে। তাই তাদের সরাসরি নির্বাচনের সুযোগ দেওয়ার বিকল্প নেই।

রাজনীতিতে নারীর সুষ্ঠু প্রতিনিধিত্ব নিশ্চিতে আগামী সংসদে নারী প্রতিনিধিদের সরাসরি নির্বাচন পদ্ধতি প্রবর্তনের লক্ষে প্রয়োজনীয় নির্বাচনী আইন ও সংবিধানে গুরুত্বপূর্ণ সংস্কার নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন বিভিন্ন রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

/এমকে/এমকেএইচ/
সম্পর্কিত
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি