মায়ের পা ধুয়ে ভালোবাসা দিবস পালন

টাঙ্গাইল প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০২০, ১১:১৯ আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২০, ১১:৩৩

মায়ের পা ধুয়ে ভালোবাসা দিবস পালন টাঙ্গাইলে এবারও মায়েদের সম্মানে ভিন্ন আঙ্গিকে পালিত হলো বিশ্ব ভালোবাসা দিবস। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইল শহরের হাতেখড়ি প্রি-প্রাইমারি স্কুলের উদ্যোগে এসপি পার্কে মায়েদের পা ধুয়ে ভালোবাসা দিবসটি পালন করা হয়। তিন থেকে ছয় বছর বয়সী সন্তানদের নিয়ে দেড় শতাধিক মা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে মায়েদের পা ধুয়ে দেয় শিশুরা। পরে মায়ের জন্য ভালোবাসার স্লোগান দিয়ে শিশুরা তাদের মায়েদের গলায় মেডেল পরিয়ে দেয়। এসময় মায়েদের সংবর্ধনা দেওয়া হয়। সন্তানের কাছে এমন শ্রদ্ধা ও ভালোবাসা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মায়েরা। শিশুরাও হয়েছে আনন্দিত। মায়ের পা ধুয়ে ভালোবাসা দিবস পালন

টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি ও হাতেখড়ি প্রি-প্রাইমারি স্কুলের উপদেষ্টা অ্যাডভোকেট জাফর আহমেদ অনুষ্ঠানটি উদ্বোধন করেন। এই স্কুলের চেয়ারম্যান সাংবাদিক নওশাদ রানা সানভী বলেন, ‘ভালোবাসা দিবসে শুধু প্রেমিক-প্রেমিকা জন্য নয়। এই মানসিকতার পরিবর্তন দরকার। ভালোবাসার মাহাত্ম্য বোঝাতে এবং দিনটিকে স্মরণীয় করে রাখতে চতুর্থবারের মতো ব্যতিক্রমী এ অনুষ্ঠানের আয়োজন করেছি আমরা।’ মায়ের গলায় মেডেল পরিয় দেয় শিশুরা

অনুষ্ঠানে অংশ নেয়া অভিভাবক তাসলিমা আক্তার বলেন, ‘এ রকম উদ্যোগ একটি শিশুর মানসিক বিকালে বিশেষ ভূমিকা রাখবে। শিশুরা বড় হয়ে জানবে ভালোবাসা দিবস শুধু বন্ধু বান্ধব, প্রেমিক-প্রেমিকার জন্যই নয়। এই দিনে বাবা-মাকেও সময় দিতে হবে। তাদের প্রতি ভালোবাসা নিবেদন করতে হবে। আর এই অনুষ্ঠান থেকে নতুন প্রজন্মের শিশুরা তাদের পিতা-মাতার প্রতি দায়িত্ব-কর্তব্য ও শ্রদ্ধা করতে শিখবে।’

আরও পড়ুন- ভালোবেসে সখী নিভৃত যতনে... 

 

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্কুল থেকে ফেরার পথে শিক্ষিকাকে মারধর করে মোবাইল, স্বর্ণ ও টাকা লুট
স্কুল থেকে ফেরার পথে শিক্ষিকাকে মারধর করে মোবাইল, স্বর্ণ ও টাকা লুট
প্রেম করে চাকরি হারাচ্ছেন মাসে ৩৮ কোটি টাকা বেতনের সিইও
প্রেম করে চাকরি হারাচ্ছেন মাসে ৩৮ কোটি টাকা বেতনের সিইও
গাজীপুরে আবারও মহাসড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা
গাজীপুরে আবারও মহাসড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা
এই বেদেপল্লিতে এতই মাদক বিক্রি হয়, রাখতে হয়েছে টাকা গণনার মেশিন
এই বেদেপল্লিতে এতই মাদক বিক্রি হয়, রাখতে হয়েছে টাকা গণনার মেশিন
সর্বাধিক পঠিত
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
ইরান যুদ্ধের খরচ শোধ করতে হবে ইসরায়েল ও উপসাগরীয় মিত্রদের: ট্রাম্প
ইরান যুদ্ধের খরচ শোধ করতে হবে ইসরায়েল ও উপসাগরীয় মিত্রদের: ট্রাম্প