বেনাপোলে যাত্রীদের সিল দেওয়া আর হিলিতে আটকে পড়াদের পারাপার চলছে

বেনাপোল ও হিলি প্রতিনিধি
২৩ মার্চ ২০২০, ১২:২৫ আপডেট : ২৩ মার্চ ২০২০, ১২:৩১

বেনাপোল ইমিগ্রেশনে সিল মারা হচ্ছে ভারত থেকে আসা বাংলাদেশি যাত্রীদের হাতে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকার সিল মারছে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে থাকা পুলিশ। রবিবার (২২ মার্চ) সকাল থেকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে সিল মারার কাজ শুরু করেছে যশোর জেলা পুলিশ।

ভারত থেকে আসা বাংলাদেশি যাত্রী নেয়ামত আলী বলেন,  ‘এটা একটা ভালো উদ্যোগ। করোনা থেকে নিজেকে যেমন সুস্থ রাখতে হবে, তেমনি নিজের পরিবারের সদস্যদের জন্য এবং দেশের মানুষের স্বার্থে আমাদের ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকা উচিত। যারা দেশের বাইরে থেকে দেশে ফিরেছেন তারা যেন নিজ স্বার্থ ত্যাগ করে এ কাজটি করেন। অন্যান্য রোগেও তো আমরা অনেকে সপ্তাহ খানেক ঘরে থাকি। তাহলে কেন করোনা থেকে রক্ষা পেতে ঘরে থাকবো না।’

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে দায়িত্বরত মেডিক্যাল অফিসার ডা. আজিম উদ্দিন জানান, রবিবার থেকে ভারত থেকে আসার যাত্রীর হাতে সিল মারা শুরু হয়েছে। এ আদেশ অমান্য করলে জেল জরিমানার বিধান রাখা হয়েছে।

হিলি চেকপোস্ট

এদিকে, করোনা প্রতিরোধে দেশের সব স্থলবন্দর দিয়ে বিদেশি নাগরিক পারাপার বন্ধের ঘোষণা দিলেও দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে আটকে পড়া যাত্রীদের পারাপার চালু রয়েছে। কারণ এ সংক্রান্ত কোনও নির্দেশনাও এখনও এসে পৌঁছায়নি হিলি চেকপোস্টে।

হিলি চেকপোস্টের ওসি সেকেন্দার আলী জানান, ১৩ মার্চ থেকে যাত্রী পারাপারের ওপর ভারতের নিষেধাজ্ঞা আরোপের কারণে ১৪ মার্চ থেকে হিলি দিয়ে নতুন যাত্রী পারাপার বন্ধ রয়েছে। শুধু ভারতে অবস্থানরত বাংলাদেশিরা চলে আসছে এবং বাংলাদেশে অবস্থানরত ভারতীয়রা সেদেশে চলে যাওয়ার সুযোগ পাচ্ছেন।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অনশন করে মধ্যরাতে প্রাথমিক শিক্ষকের নিয়োগপত্র পেলেন ২০ জন
অনশন করে মধ্যরাতে প্রাথমিক শিক্ষকের নিয়োগপত্র পেলেন ২০ জন
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩৯, শীর্ষে মিরপুর
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩৯, শীর্ষে মিরপুর
মিত্রদের এককাট্টা করতে মাঠে নামছেন শাহবাজ শরিফ
মিত্রদের এককাট্টা করতে মাঠে নামছেন শাহবাজ শরিফ
আগারগাঁওয়ে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ১
আগারগাঁওয়ে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ১
সর্বাধিক পঠিত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী