দুর্ঘটনার মুখে চরে জরুরি নোঙর করলো অতিরিক্ত যাত্রীবোঝাই লঞ্চ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৩ মার্চ ২০২০, ২৩:৪৫ আপডেট : ২৩ মার্চ ২০২০, ২৩:৪৫

চরে নোঙর করা লঞ্চ মুন্সীগঞ্জের চরকিশোরগঞ্জে মেঘনা নদীর চরে গ্রিন ওয়াটার-১০ নামে ঢাকার সদরঘাট থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী একটি লঞ্চ জরুরি নোঙর করেছে। ধারণক্ষমতার দ্বিগুণ যাত্রী বহনের কারণে ঢেউয়ের তোড়ে লঞ্চের ডেকে পানি উঠে পড়ার সঙ্গে সঙ্গে লঞ্চটি নদীর চরে নোঙর করতে সমর্থ হন চালক। এতে  রক্ষা পান প্রায় সাড়ে ৮০০ যাত্রী। সোমবার (২৩ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিচুর রহমান এ খবর নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় যাত্রীদের কেউ হতাহত হননি। লঞ্চটি নদীর চরে নোঙর করা হয়েছে। এখন অন্য একটি লঞ্চ ঢাকা থেকে রওনা হয়েছে। সেটি আসলে যাত্রীদের সেই লঞ্চে করে গন্তব্যে পাঠানো হবে।

নারায়ণগঞ্জের কলাগাছিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, লঞ্চটির ধারণক্ষমতা আনুমানিক ৪০০ যাত্রীর। কিন্তু প্রায় সাড়ে ৮০০ যাত্রী বোঝাই করে মেঘনা নদীতে আসার পরে লঞ্চটির ডেকে পানি উঠে যায়। তবে লঞ্চের স্টাফরা দাবি করছে, বাল্কহেডের ধাক্কায় লঞ্চে পানি উঠেছে। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাড়ছে তাপমাত্রা, বদলাচ্ছে ফ্যাশন: লুই ভুইতোর নতুন সংগ্রহে হালকা পোশাক
বাড়ছে তাপমাত্রা, বদলাচ্ছে ফ্যাশন: লুই ভুইতোর নতুন সংগ্রহে হালকা পোশাক
‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে কিছু হবে না’ কণ্ঠ‌টি সেই ও‌সিরই: ডি‌বিপ্রধান
‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে কিছু হবে না’ কণ্ঠ‌টি সেই ও‌সিরই: ডি‌বিপ্রধান
এইচ-১বি ভিসায় অনিয়মের শাস্তি আরও কঠোর করতে নতুন মার্কিন বিল
এইচ-১বি ভিসায় অনিয়মের শাস্তি আরও কঠোর করতে নতুন মার্কিন বিল
যার সঙ্গে খেলার স্বপ্ন দেখেছিলেন, তার বিদায়ে কাঁদলেন এনজো
যার সঙ্গে খেলার স্বপ্ন দেখেছিলেন, তার বিদায়ে কাঁদলেন এনজো
সর্বাধিক পঠিত
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি