নারায়ণগঞ্জ সদরে দিনমজুর ও দুস্থদের খাদ্য সহায়তা দিচ্ছেন ইউএনও

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৯ মার্চ ২০২০, ২৩:০৮আপডেট : ২৯ মার্চ ২০২০, ২৩:১৮

দিনমজুর ও দুস্থ মানুষদের খাদ্য সহায়তা দিচ্ছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক করোনা ভাইরাসের কারণে রোজগার বন্ধ হয়ে যাওয়ায় নারায়ণগঞ্জে সেনাবাহিনীর সহযোগিতায় দিনমজুর ও দুস্থ মানুষদের খাদ্য সহায়তা দিচ্ছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক। রবিবার (২৯ মার্চ) দুপুর থেকে সদর উপজেলার চাঁদমারি বস্তি, চাষাঢ়া, নারায়ণগঞ্জ ক্লাবের সামনে, ডিআইটিসহ নগরীর বিভিন্ন এলাকায় এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণ করা খাদ্যের মধ্যে রয়েছে– ১০ কেজি চাল, এক কেজি ডাল,  আধা কেজি তেল, এক কেজি লবণ, পেঁয়াজ।  এছাড়া সাবানসহ স্বাস্থ্য সুরক্ষার সামগ্রী দেওয়া হচ্ছে।  রিকশাচালক, অটোচালক, ঠেলাগাড়িচালক, গৃহকর্মীসহ বিভিন্ন শ্রেণির দুস্থ মানুষের হাতে এসব সামগ্রী তুলে দেন ইউএনও নাহিদা বারিক। পাশাপাশি করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে সাধারণ মানুষকে অপ্রয়োজনে বাইরে বের না হয়ে নিজ নিজ বাড়িতে অবস্থান করতে অনুরোধ করেন তিনি। প্রয়োজনে খাদ্য সংকট দূর করতে মানুষের বাড়ি বাড়ি গিয়ে তিনি খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার আশ্বাস দেন তিনি।

এছাড়াও পরিবেশ পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত রাখতে তিনি সদর উপজেলার বিভিন্ন প্রেস ক্লাব, সাংবাদিক সংগঠন ও সশস্ত্র বাহিনীকে জীবাণুনাশক ৮৫ টি স্প্রে মেশিনও বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ৪৫ আর্টিলারি ডিভিশন কর্মকর্তা মেজর আহসান উজ্জামানসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

ইউএনও জানান, করোনা ভাইরাস মোকাবিলায় নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থার পাশাপাশি সেবাবাহিনী সবক্ষেত্রে স্থানীয় প্রশাসনকে সহায়তা করছে। সরকারি সহযোগিতার বাইরে বেসরকারি উদ্যোগেও খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। এই দুঃসময়ে দেশের বিত্তবানদের অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এনবিএ-এনএফএলের পথে ফিফা, বিশ্বকাপজয়ীদের দেবে চ্যাম্পিয়নশিপ রিং
এনবিএ-এনএফএলের পথে ফিফা, বিশ্বকাপজয়ীদের দেবে চ্যাম্পিয়নশিপ রিং
ডিসেম্বরে হতে পারে আইএমএফের নতুন ঋণচুক্তি, ফেব্রুয়ারিতে প্রথম কিস্তি
ডিসেম্বরে হতে পারে আইএমএফের নতুন ঋণচুক্তি, ফেব্রুয়ারিতে প্রথম কিস্তি
কিশোর-কিশোরীরা কেন যৌনতাকেন্দ্রিক অপরাধে জড়িত হচ্ছে 
কিশোর-কিশোরীরা কেন যৌনতাকেন্দ্রিক অপরাধে জড়িত হচ্ছে 
এআই সম্মেলনকে সামনে রেখে চীন-পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক
এআই সম্মেলনকে সামনে রেখে চীন-পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক
সর্বাধিক পঠিত
দলে দলে কেন ইসরো ছাড়ছেন ভারতীয়রা
দলে দলে কেন ইসরো ছাড়ছেন ভারতীয়রা
খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের নতুন ভাতা নির্ধারণ
খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের নতুন ভাতা নির্ধারণ
এনসিপির সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান
এনসিপির সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান
শহীদ আবু সাঈদের স্মরণসভায় লোক কম দেখে মন্ত্রী বললেন, ‘আমি হতাশ’
শহীদ আবু সাঈদের স্মরণসভায় লোক কম দেখে মন্ত্রী বললেন, ‘আমি হতাশ’
জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেফতার কে এই মোজাফফর
জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেফতার কে এই মোজাফফর