মুক্তাগাছায় ৪ জেএমবি সদস্য গ্রেফতার

ময়মনসিংহ প্রতিনিধি
৩০ মার্চ ২০২০, ১৯:৫০আপডেট : ৩০ মার্চ ২০২০, ১৯:৫৪

গ্রেফতার চার জেএমবি সদস্য ময়মনসিংহের মুক্তাগাছায় অভিযান চালিয়ে চার জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার (২৯ মার্চ) সকাল ৬টায় এই অভিযান চালানো হয়। সোমবার দুপুরে গ্রেফতারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন র‌্যাবের মিডিয়া অফিসার এএসপি মো. তফিকুল আলম।  

গ্রেফতারকৃতরা হচ্ছে– মো. শরিফ মিয়া (১৮), বাবা– আব্দুল সামাদ, সাং– নটাকুড়ি, মুক্তাগাছা; একই উপজেলার মো. আইয়ুব আলী (২৫), বাবা– মো. হাবিবুর রহমান,  সাং– মলাজানি; মো. নজরুল ইসলাম (৫৫), বাবা– অহেদ আলী, সাং– মলাজানি  এবং মো. এরশাদ আলী (২৩), বাবা– মো. মজিবুর রহমান, সাং– মলাজানি। তাদের কাছ থেকে একটি মোবাইল, সাতটি জিহাদি বই, লিফলেট, মাসিক পত্রিকা, ব্যাগ উদ্ধার করা হয়েছে বলে জানায় র‌্যাব।
মো. তফিকুল আলম জানান, মুক্তাগাছা উপজেলার বিন্নাকুড়ি গ্রামের বিন্নাকুড়ি দাখিল মাদ্রাসার পাশে পরিত্যক্ত টিনের ঘরে নিষিদ্ধ ঘোষিত জেএমবির সদস্যরা নাশকতা করার উদ্দেশ্যে গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ এ অভিযান চালায়। আসামিরা নিজেদের জেএমবির সক্রিয় সদস্য হিসেবে পরিচয় দেয় বলে জিজ্ঞাসাবাদে জানায়। তাদের বিরুদ্ধে মুক্তাগাছা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কবিতায় হেমন্তের ঘ্রাণ ।। শেষ পর্ব
পোলিশ আন্তর্জাতিক কবিতা উৎসবকবিতায় হেমন্তের ঘ্রাণ ।। শেষ পর্ব
রাষ্ট্রপতি পদত্যাগ করলে পরবর্তী প্রক্রিয়া কী
রাষ্ট্রপতি পদত্যাগ করলে পরবর্তী প্রক্রিয়া কী
আলেম-ওলামার ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন নজরুল, কঠোর কর্মসূচি দেবে তৌহিদী জনতা
আলেম-ওলামার ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন নজরুল, কঠোর কর্মসূচি দেবে তৌহিদী জনতা
চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা
চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা
সর্বাধিক পঠিত
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত