চেয়ারম্যান-মেম্বারের কাছে ধর্ণা দিয়ে ত্রাণ না পেয়ে সড়ক অবরোধ

ঠাকুরগাঁও প্রতিনিধি
১৭ এপ্রিল ২০২০, ১৫:৫০ আপডেট : ১৭ এপ্রিল ২০২০, ১৫:৫২

ত্রাণের দাবিতে সড়ক অবরোধ ঠাকুরগাঁওয়ে ত্রাণের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকালে  সদর উপজেলা অকচা ও সালান্দর ইউনিয়নের মধ্যবর্তী বটতলি বাজার ফাড়াবাড়ি আঞ্চলিক সড়কে কয়েকটি গ্রামের কর্মহীন মানুষ সামাজিক দূরত্ব বজায় না রেখেই বিক্ষোভ করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসের পরিপ্রেক্ষিতে তারা অবরোধ তুলে নেন।

বিক্ষোভকারীদের অভিযোগ,  সরকারের নির্দেশ মেনে তারা বাড়িতে আছেন এজন্য প্রায় ১৫ দিন ধরে তারা কর্মহীন। সরকার থেকে বিভিন্ন স্থানে পর্যাপ্ত ত্রাণ বিতরণ করার কথা বলা হলেও তারা আজ পর্যন্ত কোনও ত্রাণ পায়নি। স্থানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যানের কাছে ধর্ণা দিয়েও কোনও কাজ হয়নি। ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে সড়কে অবস্থান নিয়েছেন তারা।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ-আল-মামুন জানান,  প্রতিটি ইউনেয়নে জনপ্রতিনিধিদের মাধ্যমে সরকারি ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। ধারাবাহিকভাবে দরিদ্র কৃষক, দিনমজুর ও কর্মহীন মানুষদের ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে। কেউ বাদ পড়বেন না। প্রত্যেকটি অসহায় পরিবারের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হবে। 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা ও আশপাশের এলাকায় হালকা বৃষ্টি হতে পারে আজ
ঢাকা ও আশপাশের এলাকায় হালকা বৃষ্টি হতে পারে আজ
চীন থেকে ট্যাক্স ফাঁকি দিয়ে আনা ৭ লাখ টাকা মূল্যের সুতা জব্দ
চীন থেকে ট্যাক্স ফাঁকি দিয়ে আনা ৭ লাখ টাকা মূল্যের সুতা জব্দ
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
টিভিতে আজকের খেলা (৪ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৪ অক্টোবর, ২০২৬)
সর্বাধিক পঠিত
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
১৭০ যাত্রীর প্লেনটি ইসরায়েলে বিধ্বস্ত করতে চেয়েছিলেন ওমানের পাইলট
১৭০ যাত্রীর প্লেনটি ইসরায়েলে বিধ্বস্ত করতে চেয়েছিলেন ওমানের পাইলট