দলবেঁধে ধান কাটতে রাজি না হওয়ায় কৃষি শ্রমিককে হত্যা

কুমিল্লা প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২০, ০৩:২৫ আপডেট : ২৮ এপ্রিল ২০২০, ০৩:২৬

কুমিল্লা

দলবেঁধে ধান কাটতে রাজি না হয়ে নিজে আলাদা দল গঠন করার চেষ্টা করায় সুমন (২৭) নামে এক কৃষি শ্রমিককে পিটিয়ে গুরুতর আহত করে তার সঙ্গীরা। চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৭ এপ্রিল) কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে। কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মিরপুর গ্রামে গত ২৫ এপ্রিল ওই মারধরের ঘটনায় নেতৃত্ব দানকারী শাহীন ও তার সঙ্গীদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এলাকাবাসী ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, মিরপুর গ্রামের সুমন ও শাহীন এলাকায় ধানকাটার কাজ করে আসছিল। ২৫ এপ্রিল ইফতারের পর শাহীন ও তার লোকজন সুমনকে একই গ্রামের খোরশেদের বাড়িতে ডেকে আনে। সুমন তাদের ছেড়ে অন্যত্র ধানকাটার কাজ নেওয়ায় শাহীন ও তার লোকজন তাকে মারধর করে। এলাকাবাসী সুমনকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সুমন মারা যান।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদ বলেন,তুচ্ছ ঘটনায় সুমনকে হত্যা করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চালু হলো এআই প্ল্যাটফর্ম ‘স্কলারভাই’, কীভাবে কাজে লাগাবেন?
চালু হলো এআই প্ল্যাটফর্ম ‘স্কলারভাই’, কীভাবে কাজে লাগাবেন?
দিল্লিতে রাহুল গান্ধীর নেতৃত্বে বিশাল পদযাত্রা, কমেনি উত্তেজনা
দিল্লিতে রাহুল গান্ধীর নেতৃত্বে বিশাল পদযাত্রা, কমেনি উত্তেজনা
বছর কি কারেন্টের গতিতে চলে যায়: শাকিব খান
বছর কি কারেন্টের গতিতে চলে যায়: শাকিব খান
বিধবা কার্ড দেওয়া হলেও এমপির বউ সবার আগে পাবে: হাসনাত আবদুল্লাহ
বিধবা কার্ড দেওয়া হলেও এমপির বউ সবার আগে পাবে: হাসনাত আবদুল্লাহ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ