বাবার কবরের পাশে শায়িত হলেন সাংবাদিক হুমায়ুন কবীর

কুমিল্লা প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২০, ১০:৪৫আপডেট : ৩০ এপ্রিল ২০২০, ১০:৫৩

হুমায়ুন কবির খোকন দৈনিক সময়ের আলোর নগর সম্পাদক এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সদস্য সাংবাদিক হুমায়ুন কবীর খোকনকে (৫০) কুমিল্লার মুরাদনগর উপজেলার রাজাচাপিতলা গ্রামে দাফন করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল ১১টার দিকে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে দাফন করা হয়।

মুরাদনগরের বাঙ্গরা বাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাংবাদিক হুমায়ুন কবীরের জানাজায় অংশ নিতে এলাকার সর্বস্তরের লোকজন উপস্থিত হলেও করোনার বিষয়টি বিবেচনা করে নির্দিষ্ট সংখ্যক কয়েকজনকে নিয়ে জানাজা শেষ করে দ্রুত দাফন সম্পন্ন করা হয়েছে।

এর আগে গত মঙ্গলবার রাতে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সাংবাদিক হুমায়ুন কবীর খোকন রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে জানা গেছে তিনি করোনায় আক্রান্ত ছিলেন।

তিনি ঢাকাস্থ কুমিল্লা সাংবাদিক ফোরামের সভাপতি ছিলেন। তিনি দৈনিক আমাদের সময় ও আমাদের অর্থনীতির প্রধান প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

আরও পড়ুন: 

না ফেরার দেশে সাংবাদিক হুমায়ুন কবীর খোকন

করোনায় আক্রান্ত ছিলেন সাংবাদিক হুমায়ুন কবীর

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌদি এফ-১৫ ভূপাতিতের ভিডিও প্রকাশ করলো হুথিরা
সৌদি এফ-১৫ ভূপাতিতের ভিডিও প্রকাশ করলো হুথিরা
গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, এনসিপির সেই নেত্রীকে অব্যাহতি
গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, এনসিপির সেই নেত্রীকে অব্যাহতি
ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের পর সেই নির্বাচন কর্মকর্তাকে বদলি
ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের পর সেই নির্বাচন কর্মকর্তাকে বদলি
পাকিস্তান-চীন সীমান্ত কমিশন মানে না ভারত, বললো ‘নাটক বন্ধ করুন’
পাকিস্তান-চীন সীমান্ত কমিশন মানে না ভারত, বললো ‘নাটক বন্ধ করুন’
সর্বাধিক পঠিত
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি