জার্মানিতে ছুরি হামলায় ১৭ জন আহত, নারী আটক

আন্তর্জাতিক ডেস্ক
২৪ মে ২০২৫, ০৮:৩৫আপডেট : ২৪ মে ২০২৫, ০৮:৩৫

জার্মানির উত্তরাঞ্চলীয় হামবুর্গ শহরের একটি প্রধান রেলস্টেশনে ছুরি হামলায় কমপক্ষে ১৭ জন আহত হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকে এক নারীকে গ্রেফতার করা হয়েছে। জার্মানির জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে, শুক্রবার (২৩ মে) সন্ধ্যায় ব্যস্ততম সময়ে এই হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে অন্তত চারজনের অবস্থা আশঙ্কাজনক। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

এখনও হামলার উদ্দেশ্য পরিষ্কার নয়। জার্মান পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলো ঘটনার তদন্ত শুরু করেছে।

শহরের ফায়ার সার্ভিস বিভাগ জানিয়েছে, হামলায় ১৭ জন আহত হয়েছে। তবে পুলিশ পরে জানায়, হতাহতদের সংখ্যা নিয়ে নির্ভরযোগ্য কোনও পরিসংখ্যান পাওয়া যায়নি।

হামবুর্গ পুলিশ জানিয়েছে, ৩৯ বছর বয়সী এক নারীকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাস্থলে একটি বড় পরিসরের অভিযান চালানো হচ্ছে। শহরের সেন্ট্রাল স্টেশনে হামলাটি ঘটে।

পুলিশ বলেছে, প্রাথমিক তথ্যে জানা গেছে, একজন ব্যক্তি মূল স্টেশনে ছুরি দিয়ে একাধিক ব্যক্তিকে আহত করেছে। তবে পুলিশ পরে জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তি একাই এ হামলা চালিয়েছেন বলে তারা বিশ্বাস করে।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হামলাটি ঘটেছে প্ল্যাটফর্ম ১৩ এবং ১৪-এর কাছে। ওই প্ল্যাটফর্ম দুটিতে একটি ব্যস্ত প্রধান সড়ক দিয়ে প্রবেশ করা যায়। ঘটনার সময় একটি ট্রেন প্ল্যাটফর্মে অবস্থান করছিল।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, কিছু আহত ব্যক্তিকে ট্রেনের ভেতরেই চিকিৎসা দেওয়া হয়েছে।

জার্মান রেল অপারেটর ডয়চে বান জানিয়েছে, স্টেশনের চারটি প্ল্যাটফর্ম বন্ধ রাখা হয়েছে এবং কিছু ট্রেন পরিষেবায় বিলম্ব ও রুট পরিবর্তন করা হয়েছে।

ঘটনাস্থলের ছবি ও ভিডিওতে দেখা গেছে, অনেক জরুরি সেবাকর্মী ও যানবাহন সেখানে উপস্থিত।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, সন্দেহভাজন নারীকে হাত পিছনে বাঁধা অবস্থায় পুলিশ সদস্যরা প্ল্যাটফর্ম থেকে একটি পুলিশের গাড়িতে তোলেন।

হামবুর্গ সেন্ট্রাল স্টেশন জার্মানির অন্যতম ব্যস্ত পরিবহণ কেন্দ্র, যেখানে প্রতিদিন সাড়ে ৫ লাখের বেশি যাত্রী চলাচল করেন বলে স্টেশনটির ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে। শুক্রবার ব্যস্ত সময়ে এখানে সাধারণত অতিমাত্রায় ভিড় থাকে।

গত কয়েক মাসে জার্মানিতে এটি সর্বশেষ সহিংস হামলার মধ্যে অন্যতম।

/এস/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের